সরাসরি
US Iran Tensions

তুরস্কের দিকে যাচ্ছিল ইরানের ক্ষেপণাস্ত্র! মাঝআকাশেই ধ্বংস করে দিল নেটো বাহিনী

গত শনিবার আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনীর হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর থেকে তেহরানও প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশে মার্কিন সেনাঘাঁটি রয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:৫৯
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:৫৯ key status

ইরানের আকাশের সম্পূর্ণ দখল আমাদের হাতে: আমেরিকা

আমেরিকার রাজস্বসচিব স্কট বেসান্তের দাবি, ইরানের আকাশের সম্পূর্ণ দখল চলে এসেছে আমেরিকার হাতে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে এমনটাই জানিয়েছেন তিনি।

timer শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:৫৬ key status

তুরস্কের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র!

তুরস্কের দিকেও কি হামলা শুরু করল ইরান! বুধবার তুরস্কের আকাশসীমার দিকে যাচ্ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র। কিন্তু তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করে দেয় আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো। তুরস্ক সরকার জানিয়েছে, ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র ইরাক এবং সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। নেটো বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করে দিয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:৩৪ key status

ইরানে ১০০০ ছাড়াল মৃত্যু!

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরানে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার ইরান সরকারকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে এপি। ইরানি সরকারের দাবি, যুদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত ১,০৪৫ জনের মৃত্যু হয়েছে।

timer শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:০৫ key status

পিছিয়ে গেল খামেনেইয়ের স্মরণসভা!

আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্মরণসভা পিছিয়ে গেল। বুধবার স্থানীয় সময়ে সকাল ১০টায় ওই স্মরণসভা শুরু হওয়ার কথা ছিল তেহরানে। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। আধিকারিক সূত্রে ইরানের সংবাদসংস্থা তাসনিম জানাচ্ছে, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে এটি পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৬:৩৯ key status

ধ্বংস ইরানের যুদ্ধবিমান, দাবি ইজ়রায়েলের

তেহরানের আকাশে ইজ়রায়েলি হামলায় ধ্বংস হয়েছে এক ইরানি যুদ্ধবিমান। এমনটাই দাবি করছে ইজ়রায়েলি বাহিনী। তাদের দাবি, ইরানের একটি ওয়াইএকে-১৩০ যুদ্ধবিমানকে ধ্বংস করেছে ইজ়রায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান।

timer শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৬:৩৭ key status

ইরানের ২০০০ জায়গায় হামলা, দাবি আমেরিকার

সামরিক সংঘাত শুরুর ১০০ ঘণ্টারও কম সময়ে ইরানের দু’হাজার জায়গাকে নিশানা বানিয়েছে তারা। শুধু তা-ই নয়, সে দেশের নৌসেনার একটি ডুবোজাহাজ-সহ মোট ১৭টি জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার দাবি করল আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একইসঙ্গে তারা দাবি করেছে, বি১, বি২ বম্বার দিয়ে ইরানের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ও করা হয়েছে। 

Advertisement
timer শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৬:৩৬ key status

হরমুজ় প্রণালী সম্পূর্ণ দখলে, দাবি ইরানের

হরমুজ়  প্রণালী ‘সম্পূর্ণ দখল’ করে নেওয়া হয়েছে বলে দাবি করল ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’ (আইআরজিসি) বাহিনী! সেই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়েছে বিশ্বের অনেক দেশের। বর্তমানে হরমুজ় প্রণালীকে ঘিরে রয়েছে শ’য়ে শ’য়ে জাহাজ। না-এগোতে পারছে, না-পিছোতে। ইরানের জারি করা বিধিনিষেধের কারণে হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচল স্তব্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন