US-Iran Conflict

ইরানের পরমাণু প্রকল্প নিশানা করে হামলা চালানো হয়েছে! দাবি করল ইজ়রায়েল

ফের তেলের ট্যাঙ্কারে হামলা ইরানের। বুধবার রাতে ইরাক উপকূলে দু’টি তেলের ট্যাঙ্কারে হামলা চালায় তারা। দু’টি জাহাজই অন্য দেশের পতাকাবাহী হলেও একটির মালিকানা স্বত্ব রয়েছে মার্কিন সংস্থার হাতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:৩৯
ইরানের হামলার পর ইরাক উপকূলে জ্বলছে তেলের ট্যাঙ্কার।

ইরানের হামলার পর ইরাক উপকূলে জ্বলছে তেলের ট্যাঙ্কার। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:৩৯ key status

ইজ়রায়েলের দাবি!

ইজ়রায়েলের দাবি, ইরানের পরমাণু প্রকল্প নিশানা করে হামলা চালানো হয়েছে। তেহরানের কাছে রয়েছে সেই প্রকল্প। ইরান যদিও বরাবর দাবি করেছে, পরমাণু অস্ত্র তারা তৈরি করছে না। 

timer শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৬:৫৬ key status

হুঁশিয়ারি ইরানের স্পিকারের

‘দখলদারদের’ হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের কালিবাফ। বৃহস্পতিবার তিনি বলেন, “ইরানের দ্বীপগুলি দখল করার চেষ্টা হলে পারস্য উপসাগরে দখলদারদের রক্ত বইবে।” কোন ঘটনার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন, তা অবশ্য স্পষ্ট নয়।

Advertisement
timer শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৬:৪৯ key status

ইরানকে ক্ষমা চাইতে বলল তাইল্যান্ড

বুধবার হরমুজ় প্রণালীতে গুজরাতগামী একটি জাহাজে হামলা চালানো হয়। তাইল্যান্ডের পতাকাবাহী ওই বাণিজ্যিক জাহাজটি গুজরাতের কান্ডালা বন্দরে আসছিল। হামলার পরেই জাহাজটির একাংশে আগুন ধরে যায়। ভিতরে থাকা ২০ জনকে উদ্ধার করা গেলেও তিন জনকে উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার এই ঘটনায় ইরানকে ক্ষমা চাইতে বলল তাইল্যান্ড। 

timer শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১০:২০ key status

যুদ্ধ থামাতে তিন দফা শর্ত ইরানের

সংঘর্ষ থামানোর জন্য এ বার তিন দফা শর্তের কথা জানিয়ে দিল ইরান। তেহরানের দাবি, এই সংঘর্ষ শুরু করেছে আমেরিকা এবং ইজ়রায়েল। এখন সংঘর্ষ থামাতে হলে তিন দফা শর্ত পূরণের কথা বলেছে ইরান। তাদের দাবি, ইরানকে তার ‘ন্যায্য অধিকার’ থেকে বঞ্চিত করা যাবে না। ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরানের দাবি, আমেরিকা এবং ইজ়রায়েলকে এটি নিশ্চিত করতে হবে যে তারা আগামী দিনে ইরানে আর আক্রমণ করবে না।

Advertisement
timer শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১০:১৩ key status

নিন্দা নিরাপত্তা পরিষদের

উপসাগরীয় দেশগুলিতে (সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি ইত্যাদি) ইরানের হামলার নিন্দা করল রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতিনির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদ। বুধবার এই সংক্রান্ত একটি প্রস্তাবে স্বাক্ষর করেছে নিরাপত্তা পরিষদের ১৫টি ( পাঁচ স্থায়ী সদস্য এবং ১০ অস্থায়ী সদস্য) সদস্যরাষ্ট্র। ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলিতে ইরানের হামলার নিন্দা করে সংঘাত প্রশমনের আর্জি জানানো হয়েছে। তবে এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেয়নি চিন এবং রাশিয়া। এই দুই দেশ ভোটদানে বিরত ছিল।

timer শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৯:৫২ key status

কুয়েতে ড্রোন হামলা, আহত দুই

কুয়েতের দক্ষিণ দিকে ড্রোন হামলা। আহত হলেন দুই বাসিন্দা। ‘আল জাজ়িরা’-র প্রতিবেদনে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার নেপথ্যে ইরান রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। হামলার জেরে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
timer শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৯:৪৫ key status

ফের তেলের ট্যাঙ্কারে হামলা

ফের তেলের ট্যাঙ্কারে হামলা ইরানের। বুধবার রাতে ইরাক উপকূলে দু’টি তেলের ট্যাঙ্কারে হামলা চালায় তারা। দু’টি জাহাজই অন্য দেশের পতাকাবাহী হলেও একটির মালিকানা স্বত্ব রয়েছে মার্কিন সংস্থার হাতে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা অন্য মাত্রা নিয়েছে। বিস্ফোরণের পরেই দু’টি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দও শোনা হয়েছে। মৃত্যু হয়েছে এক জনের। দু’টি ট্যাঙ্কারে ৪ লক্ষ ব্যারেল তেল ছিল বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন