সরাসরি
US-Iran Conflict

ভারতের পর এ বার অন্যান্য দেশকেও রাশিয়ার তেল কেনার ‘ছাড়পত্র’ দিয়ে দিল আমেরিকা, ছাড়ের মেয়াদ ৩০ দিন

জ্বালানির আন্তর্জাতিক বাজারে ডামাডোল রুখতে রাশিয়ার তেলে আরও একটি নমনীয় হল আমেরিকা। ভারতের পর এ বার বিশ্বের বাকি সব দেশকেই রাশিয়ার তেল কেনার ছাড়পত্র দিয়ে দিল ট্রাম্প প্রশাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:৫৯

—প্রতিনিধিত্বমূলক ছবি।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:৪৭ key status

ইজ়রায়েলের গ্রামে হামলা ইরানের

উত্তর ইজ়রায়েলের নাজ়ারেথের কাছে জ়ারজ়ির নামের গ্রামে ক্ষেপণাস্ত্র হানা ইজ়রায়েলের। আল জাজ়িরা-র প্রতিবেদন অনুসারে, ওই গ্রামে ৩৩ জন আহত হয়েছেন।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:৩৯ key status

ইরানে হামলা ইজ়রায়েলের

পশ্চিম ইরানের আরক শহরে রাতভর হামলা চালাল ইজ়রায়েল। আল জাজ়িরা-র প্রতিবেদন অনুসারে, এই হামলার এক শিশু এবং এক মহিলার মৃত্যু হয়েছে। শহরের ডেপুটি গভর্নর জানিয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:১৪ key status

দুবাইয়ে বিস্ফোরণের শব্দ

শুক্রবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী) বিস্ফোরণের শব্দ শোনা গেল সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে। সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, সকালে মধ্য দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ড্রোন হামলা প্রতিহত করা গিয়েছে। ড্রোনের ভগ্নাবশেষ পড়ে থাকতেও দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। 

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:০০ key status

রাশিয়ার তেল কেনায় ছাড়!

জ্বালানির আন্তর্জাতিক বাজারে ডামাডোল রুখতে রাশিয়ার তেলে আরও একটি নমনীয় হল আমেরিকা। ভারতের পর এ বার বিশ্বের বাকি সব দেশকেই রাশিয়ার তেল কেনার ছাড়পত্র দিয়ে দিল ট্রাম্প প্রশাসন। তবে এই ছাড়ের মেয়াদ ৩০ দিন (১২ মার্চ থেকে ১১ এপ্রিল)। শর্তটিও আগের মতোই রয়েছে। তা হল, সমুদ্রে আটকে থাকা ট্যাঙ্কার বা জাহাজের তেলই কিনতে পারবে দেশগুলি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন