G7 Summit in France

ধূমপান ছেড়েছেন মেলোনি, ঘড়ি হারালেন মাক্রোঁ! জি৭ বৈঠকে নানা মেজাজে তাবড় রাষ্ট্রপ্রধানেরা

মঙ্গলবার সকালে জি৭ সম্মেলন শুরু হওয়ার আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ় মেলোনিকে জিজ্ঞাসা করেন যে, ইটালির প্রধানমন্ত্রী কি ধূমপান করেন? জবাব মেলোনি জানান, ১ মে থেকেই সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৭:৩৪
(বাঁ দিকে) ইমানুয়েল মাক্রোঁ এবং জর্জিয়া মেলোনি (ডান দিকে)।

(বাঁ দিকে) ইমানুয়েল মাক্রোঁ এবং জর্জিয়া মেলোনি (ডান দিকে)। —ফাইল চিত্র।

জি৭ বৈঠকে নানা মেজাজে ধরা দিলেন বিশ্বের শক্তিধর দেশগুলির রাষ্ট্রপ্রধানেরা। ধূমপান ছাড়ার কথা জানালেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্য দিকে, জি৭ সম্মেলনেই হাতঘড়ি খোয়ালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

Advertisement

মঙ্গলবার সকালে জি৭ সম্মেলন শুরু হওয়ার আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ় মেলোনিকে জিজ্ঞাসা করেন যে, ইটালির প্রধানমন্ত্রী কি ধূমপান করেন? জবাব মেলোনি জানান, ১ মে থেকেই সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। মেলোনির এই মন্তব্যের পরেই তাঁকে ধন্যবাদ জানান অন্য রাষ্ট্রপ্রধানেরা। তার পর দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মেলোনিকে।

মধ্যাহ্নভোজনের আগে কানাডার প্রধানমন্ত্রী হঠাৎ লক্ষ্য করেন ফরাসি প্রেসিডেন্টের হাতে ঘড়ি নেই। ঘড়িটি সামনেই পড়ে ছিল। তা নিয়ে মশকরা করে কার্নে বলেন, “এখানে উনি হাতঘড়ি ফেলে গিয়েছেন। আমরা সেটা পেয়ে গিয়েছি।” সবাই যখন তা নিয়ে মশকরায় মশগুলি, তখন কিছুটা রসভঙ্গ করেই গম্ভীর গলায় ট্রাম্প বলেন, “তা হলে ওটা আমায় উপহার হিসাবে দিয়ে দিন।” তার পর অবশ্য সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন।

Advertisement
আরও পড়ুন