Vastu Tips

পাঁচ জিনিস ঘরে রাখলেই ঘটতে পারে মহাবিপদ! রাহুর কোপে ছারখার হবে জীবন, পরিশ্রমের ফল মিলবে না

ঘরে কী রাখা হচ্ছে, কী ভাবে তা সাজানো হচ্ছে সে সমস্ত বিষয়ের উপর নানা জিনিস নির্ভর করে। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে ঘরে পাঁচ জিনিস জমিয়ে রাখলে রুষ্ট হন রাহু।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৮:৫৩
rahu

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিভাগ বাস্তুশাস্ত্র। এই ভাগে ঘরের বিভিন্ন জিনিস নিয়ে নানা নিদান দেওয়া হয়। বাস্তুমতে ঘর সাজানোর বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি। অন্যথায় অমঙ্গল হতে পারে। ঘরে কী রাখা হচ্ছে, কী ভাবে তা সাজানো হচ্ছে সে সমস্ত বিষয়ের উপর নানা জিনিস নির্ভর করে। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে ঘরে পাঁচ জিনিস জমিয়ে রাখলে রুষ্ট হন রাহু। নানা দিক থেকে ক্ষতি হয়ে যায়। জীবনে অশান্তির শেষ থাকে না। রাহুর কোপ থেকে বাঁচতে ঘরে কোন জিনিসগুলি রাখা যাবে না, জেনে নিন।

Advertisement

ঘরে কোন জিনিসগুলি রাখলে রাহু রুষ্ট হয়?

দক্ষিণ-পশ্চিম কোণে অপ্রয়োজনীয় জিনিস: শাস্ত্রমতে, বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণ হল রাহুর কোণ। সেই কোণে কোনও ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা যাবে না। এমনটা করলে মানসিক চাপ বাড়ে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও অনুন্নত হয়। জীবনে অশান্তির শেষ থাকে না।

অকেজো বৈদ্যুতিন সামগ্রী: বহু মানুষই বিভিন্ন খারাপ যন্ত্র বা বৈদ্যুতিন সামগ্রী খারাপ হয়ে যাওয়ার পরও ঘরে জমিয়ে রেখে দিন। এই কাজ করা মোটেও উচিত নয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। কোনও বৈদ্যুতিন যন্ত্র খারাপ হয়ে গেলে তা তৎক্ষণাৎ বাড়ি থেকে বার করে দেওয়া উচিত।

সদর দরজার সামনে জুতো: বহু বাড়িতেই সদর দরজার সামনে জুতোর তাক রাখা হয়। অনেকে সেখানেই জুতো খুলে রেখে দেন। এই কাজটিও করা উচিত নয়। এর ফলে রুষ্ট হয় রাহু।

ভাঙা কাচের বাসন: কাচের বাসনে যদি ছোট্ট চিড়ও ধরে যায় তা-ও সেটিকে বাড়িতে জমিয়ে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব তা বাড়ির বাইরে বার করে দিতে হবে। অন্যথায় ঘোর অমঙ্গলের শিকার হবেন।

শৌচাগারে ভেজা কাপড়: অনেকেই জানেন যে শৌচাগার নোংরা রাখলে রাহু রুষ্ট হন। এ কথায় ভুল কিছু নেই। এরই সঙ্গে শৌচাগারে ভেজা জামাকাপড় জমিয়ে রাখলেও রাহু রুষ্ট হন। জীবনে দুঃখের শেষ থাকে না।

Advertisement
আরও পড়ুন