Coconut Water Cold Coffee

দুধ-চিনি দেওয়া শীতল কফিতেও জলশূন্যতা তৈরি হতে পারে, বদলে আর কী দিয়ে বানাবেন এমন পানীয়

দুধ-কফি হজমে সমস্যা! বেশি খেলে গরমে দেখা দিতে পারে জলশূন্যতাও? দুধ নয়, সুস্বাদু পানীয় দিয়েই তৈরি হোক ঠান্ডা কফি। ঠান্ডায় শরীর জুড়োবে, মিটবে খনিজের ঘাটতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২০:১৮
ছবি: সংগৃহীত

দুধের বদলে আর কী দিয়ে গরমে ঠান্ডা কফি বানাতে পারেন?

গরমে শরীর-মন জুড়িয়ে যায় আইসক্রিম বা ক্রিম দেওয়া ঠান্ডা কফিতে চুমুক দিলে। তাতে সাময়িক স্বস্তি মেলে বটে, কিন্তু তা গরমের উপোযোগী কী? আইসক্রিম, চিনি মিশ্রিত পানীয়টিতে ক্যালোরির মাত্রা যথেষ্ট। তার উপর কফি কিছুটা ‘ডাইইউরেটিক’। বেশি খেলে, প্রস্রাবের মাত্রা বাড়ে, ফলে শরীর থেকে জল বেরিয়ে যায়। তা ছাড়া, এমন পানীয়ে শর্করা থাকায় জলতেষ্টাও বাড়িয়ে দেয়। অনেকের আবার প্রাণিজ দুধ সহ্য হয় না ল্যাক্টোজ় থাকে বলেই।

Advertisement

দুধের বদলে এই গরমে খনিজ মিশ্রিত ডাবের জল দিয়েই হতে পারে ঠান্ডা কফি। জল যেমন তেষ্টা মেটাবে তেমনই, শরীরে খনিজের ভারসাম্য নিয়ন্ত্রণেও সাহায্য করবে। শুধু জানতে হবে তৈরির পন্থা।

একটি কাপে কফি নিয়ে গরম জল দিয়ে ফেটাতে থাকুন। যোগ করুন চিনি। বৈদ্যুতিক হুইস্কারও ব্যবহার করতে পারেন। কফি যেন ফেনিল হয়ে ওঠে। একটি কাচের গ্লাসে ডাবের জল নিয়ে কয়েক টুকরো বরফ দিন। উপর থেকে ধীরে ধীরে ফেনিল কফি ঢেলে দিন। কফি যেন পুরোপুরি জলে না মেশে। এমন কফির স্বাদ কিন্তু মোটেই হতাশ করবে না। উল্টে ডাবের জলে থাকা পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করবে।

Advertisement
আরও পড়ুন