North Korea Dictatorship

উত্তরসূরি কি কন্যাই? দলীয় সভায় ফের কিম জু-কে পাশে নিয়ে দেখা গেল উত্তর কোরিয়ার প্রশাসক কিম জংকে, জোর জল্পনা

কন্যাকে পাশে নিয়ে কিমকে এক দলীয় সভায় দেখা যেতেই জল্পনা আরও জোরালো হয়েছে, তা হলে কি কিমের উত্তরসূরি তাঁর কন্যাই? এর আগেই বাবা-কন্যাকে একসঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৪
North Korea leader Kim Jung Un seen along with his daughter

কন্যা কিম জু এ-র সঙ্গে কিম জং উন। ছবি: সংগৃহীত।

দু’জনেই কালো জ্যাকেট পরে। দু’জনকে আবার একই মঞ্চে দেখা গেল। এক জন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন। আর এক জন তাঁর কন্যা কিম জু। কন্যাকে পাশে নিয়ে কিমকে এক দলীয় সভায় দেখা যেতেই জল্পনা আরও জোরালো হয়েছে, তা হলে কি কিমের উত্তরসূরি তাঁর কন্যাই? এর আগেই বাবা-কন্যাকে একসঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তখনও আলোচনার কেন্দ্রে উঠে আসে উত্তরাধিকারের বিষয়টি।

Advertisement

তবে সম্প্রতি কিমের বোন কিম ইয়ো জঙের নামও প্রকাশ্যে আসে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, তিনিও দেশের গদি ছাড়তে নারাজ। ফলে অনেকেই আশঙ্কা করছেন ঘরের অন্দরেই বাধার মুখে পড়তে হতে পারে কিমকে। কারণ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে, এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তিত্ব হলেন কিমের বোন। রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রেও তাঁর প্রভাব অপরিসীম। বিশেষ করে দেশের সেনাবাহিনীতে তাঁর প্রভাব যথেষ্ট। ফলে সে দিক থেকে চাপে পড়তে পারেন কিম।

কিন্তু এ সবেরও মধ্যেও কন্যাকে নিয়ে নানা অনুষ্ঠানে, সামরিক মহড়ায় দেখা গিয়েছে কিমকে। সম্প্রতি যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে একসঙ্গে একই রঙের জ্যাকেট পরে রয়েছেন কিম এবং তাঁর কন্যা। তাঁকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন কিম। কন্যা কিম জুকে নিয়ে কৌতূহলের অন্ত ছিল না। ২০২২ সালে প্রথম প্রকাশ্যে দেখা যায় কিম কন্যাকে। সে দেশে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিমের সঙ্গে দেখা যায় তাঁর কন্যাকে। তার পর মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে বাবার সঙ্গী হয়েছেন কিম জু। উত্তর কোরিয়ার প্রশাসক কিমের স্বাস্থ্য নিয়ে যখন নানা রকম উদ্বেগজনক খবর নিয়ে আলোচনা হচ্ছে, সেই সময় কিমের কন্যা প্রকাশ্যে আসায় উত্তরসূরি নিয়ে জল্পনা শুরু হয়।

Advertisement
আরও পড়ুন