Bangladesh Politics

‘এখন দুয়ারে প্রধানমন্ত্রী’! বিএনপি সরকারের ১০০ দিন পূর্তিতে তারেক রহমানের বার্তা বাংলাদেশবাসীকে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানে তাঁর দাবি, বিগত ১০০ দিনে তাঁর সরকার ২৬টি ক্ষেত্রে সাফল্য পেয়েছে। সমাজমাধ্যমে বক্তৃতায় সেগুলি বিস্তারিত ভাবে তুলে ধরেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ২৩:০৫
তারেক রহমান।

তারেক রহমান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে সমাজমাধ্যমে জাতীয় উদ্দেশে বক্তৃতায় এই দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, বিগত ১০০ দিনে তাঁর সরকার ২৬টি ক্ষেত্রে সাফল্য পেয়েছে।

Advertisement

যে ২৬টি ক্ষেত্রকে তারেক তাঁর সরকারের উল্লেখযোগ্য কাজ বলে দাবি করেছেন সেগুলি হল—

১. ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৫৩ হাজার ৯৬টি পরিবার

২. এ পর্যন্ত ‘কৃষক কার্ড’ পেয়েছে ২০ হাজার ৭৪৮টি পরিবার

৩. ১০০ দিনে ১০০ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

৪. এরই মধ্যে ৬৬৬টি খালে খনন-সংস্কারের কাজ শুরু হয়েছে

৫. ইতিমধ্যে প্রায় ৬ হাজার ধর্মীয় উপাসনালয়ের প্রধানেরা মাসিক ভাতা পাচ্ছেন

৬. ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে

৭. পদ্মা ব্যারাজের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা থেকে সরাসরি উপকৃত হবে বাংলাদেশের ৩৭ শতাংশ মানুষ

৮. যুদ্ধকালীন ব্যবস্থায় ভর্তুকির মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয়েছে

৯. ২০ মে পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪৩৮ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে

১০. মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে

১১. ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যার মধ্যে ৩৭টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে

১২. ১২ থেকে ১৪ বছর বয়সী ক্রীড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চলছে

১৩. ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে

১৪. ভূমি সংক্রান্ত পরিষেবায় অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে

১৫. ১৪টি বোয়িং যুক্ত করে বিমানবহর সম্প্রসারণের উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে

১৬. ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, সিঙ্গাপুর-সহ বিভিন্ন দেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে

১৭. ৫৫ লক্ষ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে

১৮. সব শিল্পকারখানায় ইদের আগে বেতন, বোনাস ও সুবিধা পরিশোধ নিশ্চিত করা হয়েছে

১৯. ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় পর্যায়ে রাজস্ব আদায়ে ১৩.৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে

২০. প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের মেট্রোরেল ও ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া চালু হয়েছে

২১. ১৫,৪৪৪ জন পেশাদার এবং ২২,৯১৮ জন অপেশাদার কসাইকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুর চামড়া ছাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

২২. অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার এখন ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমায় নজরদারি চালাচ্ছে

২৩. বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইজ়রায়েল ব্যতীত’ শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে (শেখ হাসিনার জমানায়) বাদ দেওয়া হয়েছিল

২৪. দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪,২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফল ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে

২৫. বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে

২৬. এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।

Advertisement
আরও পড়ুন