Russian Bomber Crashed

সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ বোমারু বিমান টিইউ-২২৩! ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মোতায়েন করেছিল রাশিয়া

রাশিয়ার এই অত্যাধুনিক বোমারু বিমান ভেঙে পড়ার পর থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, এটি নিছক দুর্ঘটনা, না কি কোনও হামলার শিকার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৯:৫২
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

সাইবেরিয়ায় ইরকুটস্ক অঞ্চলে ভেঙে পড়শ রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান টিইউ-২২৩। রুশ প্রতিরক্ষা দফতরের এক সূত্র যুদ্ধবিমানের ভেঙে পড়ার সেই ভিডিয়ো শেয়ার করেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

জানা গিয়েছে, সোমবার ওই বোমারু বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে এই বোমারু বিমান মোতায়েন করেছে রাশিয়া। সিরিয়াতেও সামরিক অভিযানে এই বোমারু বিমানকে কাজে লাগিয়েছিল ভ্লাদিমির পুতিনের দেশ। তবে সোমবার যে বোমারু বিমানটি ভেঙে পড়ে, সেটি সামরিক অভিযানে যাচ্ছিল না কি রুটিন কোনও মহড়া দিচ্ছিল, তা স্পষ্ট নয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিমান ভেঙে পড়ার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।

রুশ সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, টুপোলেভ টিইউ-২২৩ বোমারু বিমানটি সাইবেরিয়ার জঙ্গলে ভেঙে পড়ে। বোমারু বিমান ভেঙে পড়ার পর থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, এটি নিছক দুর্ঘটনা, না কি কোনও হামলার শিকার? তবে রুশ প্রতিরক্ষা দফতরের সূত্রকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স নিউজ় জানিয়েছে, বিমানে পাইলট-সহ চার সেনা ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। বিমানটি ভেঙে পড়ার মুহূর্তে চার সেনা ‘ইজেক্ট’ করে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

ইরকুটস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজ়েভ জানিয়েছেন, কামেনকা গ্রামের কাছে একটি জঙ্গলে ভেঙে পড়ে বোমারু বিমানটি। ভেঙে পড়ার পরই আগুন ধরে যায়। পাইলট-সহ চার সেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানের ইঞ্জিন বিকল হয়েই এই দুর্ঘটনা। টিইউ-২২৩ বোমারু বিমান রাশিয়ার অত্যাধুনিক বিমানের মধ্যে একটি। ২২টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই বিমান।

Advertisement
আরও পড়ুন