পাহাড়ে ধাক্কা,
Russian Military Plane Crash

২৯ জনকে নিয়ে ক্রাইমিয়ায় ভেঙে পড়ল রুশ সেনা বিমান! সকলের মৃত্যুর আশঙ্কা, হামলা না যান্ত্রিক কোনও গোলযোগ?

রুশ সরকারি সংবাদমাধ্যম তাস-কে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, বিমানটি ২৯ জনকে রুটিন মহড়ায় বেরিয়ে ছিল। ওড়ার কিছু ক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৯:২৪
রুশ এএন-২৬ বিমান। প্রতিনিধিত্বমূলক ছবি।

রুশ এএন-২৬ বিমান। প্রতিনিধিত্বমূলক ছবি।

ক্রাইমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনা বিমান এএন-২৬। রুশ সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। বিমানে ছয় ক্রু সদস্য-সহ ২৯ জন ছিলেন। দুর্ঘটনায় সকলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

রুশ সরকারি সংবাদমাধ্যম তাস-কে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, বিমানটি ২৯ জনকে নিয়ে রুটিন মহড়ায় বেরিয়েছিল। ওড়ার কিছু ক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই জানা যায়, বিমানটি ক্রাইমিয়ার কাছে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।

এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি কোনও হামলার শিকার হল রুশ সেনা বিমানটি? যদিও রুশ সেনার তরফে, সেই জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। এক সূত্রের দাবি, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনা। তবে ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও কিছু বলতে চায়নি সেনা। সোভিয়েত জমানার এই বিমান মূলত সামরিক সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয়। স্বল্প থেকে মাঝারি দূরত্বে সামরিক সরঞ্জাম বহনে এবং স্বল্প সংখ্যক যাত্রী বহনে সক্ষম এই বিমান।

এই প্রথম নয়, এএন-২৬ বিমান এর আগেও বেশ কয়েক বার দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে ভেঙে পড়েছিল ২৮ জনকে নিয়ে। সকলেরই মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। ২০২২ সালে আরও একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল।

Advertisement
আরও পড়ুন