Earthquake in Taiwan

কেঁপে উঠল তাইওয়ান, রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৬! তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি

সিডব্লিউএ-র তথ্য বলছে, কম্পনের উৎসস্থল ছিল ইলান কাউন্টির পূর্ব এবং দক্ষিণ-পূর্বে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬৬.৮ কিলোমিটার গভীরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তাইওয়ানে ভূমিকম্প। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ এশিয়ার এই দেশে অনুভূত হয় কম্পন। সেখানকার সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ) জানিয়েছে, দুপুর ১২টা ৩৭ মিনিটে ইলান কাউন্টিতে কম্পন অনুভূত হয়।

Advertisement

সিডব্লিউএ-র তথ্য বলছে, কম্পনের উৎসস্থল ছিল ইলান কাউন্টির পূর্ব এবং দক্ষিণ-পূর্বে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬৬.৮ কিলোমিটার গভীরে। তাইওয়ানের যে সব অঞ্চল ভূমিকম্পপ্রবণ, তার মধ্যে পড়ে ইলান কাউন্টি। ইলান কাউন্টি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে হুয়ালিয়েন কাউন্টি, নিউ তাইপেই, তাইপেই, তাওইউয়ান, সিঞ্চু কাউন্টি, তাইচুং, সিঞ্চু এবং মিয়াওলি কাউন্টিতে।

অন্য দিকে, ২ মাত্রার কম্পন অনুভূত হয়েছে, নানতৌ কাউন্টি, চাংহুয়া কাউন্টি, ইয়ুনলিম, চিয়ায়ি, তাইনান, কিলাং এবং তাইতুঙেও। তবে কম্পনের ভাল প্রভাব পড়েছে রাজধানী তাইপেইয়ে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন লোকজন। আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে এই কম্পনে কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বা কোনও প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

দু’টি টেকটনিক প্লেটের মাঝে রয়েছে তাইওয়ান। ফলে ভূমিকম্পপ্রবণ এই দেশ। ২০১৬ সালের ভূমিকম্পে একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তবে ১৯৯৯ সালে ৭ মাত্রার কম্পনে ২০০০ জনের মৃত্যু হয় তাইওয়ানে।

Advertisement
আরও পড়ুন