News Of The Day

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি। কাল ভারতের সেমিফাইনাল। ফাইনালে কোন দল। আর কী কী নজরে

আমেরিকার দূতাবাসগুলিতে ড্রোন হামলা চলছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কূটনৈতিক দফতরে কর্মীসংখ্যা কমাতে শুরু করেছে আমেরিকা। এরই মধ্যে ইরানের নাতানজ় পরমাণুকেন্দ্রেও হামলার অভিযোগ উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ায়। আমেরিকার একের পর এক বন্ধুরাষ্ট্রে প্রত্যাঘাত করছে ইরান। হামলা হচ্ছে মার্কিন ঘাঁটিতে। এমনকি, আমেরিকার দূতাবাসগুলিতেও ড্রোন হামলা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কূটনৈতিক দফতরে কর্মীসংখ্যা কমাতে শুরু করেছে আমেরিকা। যাঁদের আপাতত সেখানে প্রয়োজন নেই, সেই আধিকারিকদের সপরিবার দেশে ফেরার জন্য বলা হয়েছে। এরই মধ্যে ইরানের নাতানজ় পরমাণুকেন্দ্রেও হামলার অভিযোগ উঠেছে। যদিও তেজষ্ক্রিয় বিকিরণের কোনও খবর নেই বলেই দাবি রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। গোটা পশ্চিম এশিয়া জুড়েই এক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারত। সূর্যকুমার যাদবের দলের লড়াই ইংল্যান্ডের সঙ্গে। ভারত এ বার গ্রুপ পর্বে এবং সুপার এইট পর্বে যাদের বিরুদ্ধে খেলেছে, তাতে একটিই কঠিন ম্যাচ পেয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের সেই ম্যাচে হারতে হয়েছে ভারতকে। কাল দ্বিতীয় বড় পরীক্ষা গত বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ইংল্যান্ড এখনও পর্যন্ত একটিই ম্যাচ হেরেছে। সেটি ছিল পর্বে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। সুপার এইটে নিউ জ়িল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের এক দিন আগে দুই দলের সব খবর।

আজ ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আজই ঠিক হয়ে যাবে প্রথম দল হিসাবে কারা বিশ্বকাপের ফাইনালে উঠবে। কলকাতায় লড়াই দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ডের। দক্ষিণ আফ্রিকা এ বারের বিশ্বকাপে একমাত্র দল যারা অপরাজিত রয়েছে। নিউ জ়িল্যান্ড দু’টি ম্যাচ হেরেছে। গ্রুপ পর্বে তারা হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছেই। এর পর সুপার এইট পর্বে কিউয়িদের হারতে হয় ইংল্যান্ডের কাছে। ইডেনে আজ জমজমাট সেমিফাইনাল শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বৃহস্পতিবার নেপালে নির্বাচন রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে জেন জি় বিক্ষোভের‌ জেরে পতন হয় সরকারের। তার পর থেকে সে দেশের শাসনভার রয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কীর নেতৃত্ব দেন এই অন্তর্বর্তী সরকারের। ভোটের আগে কাঠমান্ডুতে কী পরিস্থিতি রয়েছে, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement
আরও পড়ুন