সরাসরি
US-Iran War

ইরানের ১৫০ জায়গায় হামলা, দাবি ইজ়রায়েলের! তেল আভিভে আবার ক্ষতিগ্রস্ত আমেরিকার বিমান?

ইরানের ১৫০ জায়গায় হামলা চালানো হয়েছে বলে এ বার দাবি করল ইজ়রায়েল। তাদের সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন জায়গায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:১৬
US-Iran war live update, West Asia remain in turbulent

—প্রতীকী চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০১:৪২ key status

ভারত থেকে নাবিকদের নিয়ে উড়ল ইরানের বিমান

ইরানের চাটার্ড বিমান শ্রীলঙ্কা থেকে ইরানের নৌবাহিনীর নাবিকদের মৃতদেহ নিয়ে ভারতে পৌঁছেছিল। তার পরে কোচি বন্দর থেকে ইরানের নাবিক ও বেশ কয়েক জন পর্যটককে নিয়ে ফের দেশের উদ্দেশে রওনা দেয়। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০১:৩৪ key status

জ়েলনস্কির সঙ্গে সাক্ষাৎ ইরানের বিরোধী দলনেতার

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের বিরোধী দলনেতা রেজ়া পাহলভি।দুই নেতার আলোচনার বিষয় ছিল ইরানের বর্তমান পরিস্থিতি ও ‘সন্ত্রাসবাদের শাসন’-এর বিরুদ্ধে আমেরিকার অভিযান। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০১:৩১ key status

দুই ভারতীয়ের মৃত্যু

ওমানে ড্রোন হামলার ফলে দু’জন ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানিয়েছেন, ড্রোন হামলায় কয়েক জন ভারতীয় নাগরিক আহতও হয়েছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।  

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০১:২৩ key status

আমেরিকার ‘রক্ষক’ ইউক্রেন

ইরানের হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলিকে রক্ষা করতে ইউক্রেনের সাহায্য চেয়েছিল আমেরিকা। গত ৮ মার্চ সামরিক বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলনস্কি। তার পর আমেরিকার ‘বন্ধু দেশ’ সংযুক্ত আরব আমিরশাহি-সহ বেশ কিছু দেশে গত ৯ মার্চ ইউক্রেনের ড্রোন বিক্রির জন্য প্রতিনিধি পাঠিয়েছিল ইউক্রেন। জ়েলনস্কি জানিয়েছেন, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ ইউক্রেনের কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত সাহায্য চেয়েছে। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০১:০২ key status

যুদ্ধে অর্থের যোগান বন্ধের পক্ষে মার্কিন সেনেটর

আমেরিকার ডেমোক্রেট দলের সেনেটর ভ্য়ান হোলেন  সমাজমাধ্যমে দাবি করেছেন, ইরান বিরোধী যুদ্ধে আমেরিকার উচিত অর্থের জোগান বন্ধ করা। সেনা-নাগরিক নিরাপত্তার জন্য, জ্বালানির মূল্যবৃদ্ধি রুখতে  যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, সাধারণ মানুষের করের টাকা অযথা নষ্ট হচ্ছে। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:৫৫ key status

মার্কিন সেনার তথ্য় দিলে মিলবে আর্থিক পুরস্কার, ঘোষণা ইরাকের ইরানপন্থী সংগঠনের

আমেরিকার সেনা অবস্তান সম্পর্কিত যে কোনও তথ্য় দিলেই মিলবে আর্থিক পুরস্কার। এমনটাই ঘোষণা করল ইরাকের ইরানপন্থী সংগঠন। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:৫২ key status

সংযুক্ত আরব আমিরশাহিতে বিমান চলাচল বাড়ল

ইরান ও আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধের শুরুতে সংযুক্ত আরব আমিরশাহিতে এক প্রকার বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দফায় দফায় ফের তা চালু হচ্ছে। বর্তমানে ৪৪ শতাংশ বিমান চলাচল করছে। গত ১ থেকে ১২ মার্চ পর্যন্ত বিমানে প্রায় ১৪ লক্ষ যাত্রী য়াতায়াত করেছেন। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:৪৮ key status

২২০০ নৌ-সেনা মোতায়েন করবে আমেরিকা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা আরও তিনটি নৌ-যান পাঠানোর কথা ভাবছে। যেখানে মোতায়েন থাকবে ২২০০ নৌ-সেনা। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:২৫ key status

মোজ়তবা -সহ বেশ কয়েকজনের সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কার দেবে আমেরিকা

ইরানের সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই-সহ কয়েকজনের তথ্য চেয়ে আর্থিক পুরস্কারের ঘোষণা করল আমেরিকা। মার্কিন প্রশাসনের তরফে ‘ইরানের জঙ্গি নেতা’ উল্লেখ করে তাঁদের তথ্য় চাওয়া হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ইরানের গোয়েন্দা দফতরের মন্ত্রী। সুপ্রিম কাউন্সিলের সচিব আলি লারজ়ানি-সহ ছয় জনের। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:১৬ key status

ইরানি ড্রোনের মোকাবিলায় আমেরিকার ১০ হাজার ড্রোন

ইরানের ক্ষেপনাস্ত্র বহনকারী ড্রোনের মোকাবিলার জন্য পশ্চিম এশিয়া জুড়ে দশ হাজার বিশেষ মার্কিন ড্রোন মোতায়েন করেছে আমেরিকা। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:১৩ key status

ভারত থেকে নাবিক ফেরাতে প্রস্তুত ইরান

যুদ্ধ পরিস্থিতিতে ভারতে আটকে পড়া ১৮০ জন নাবিককে দেশে ফেরাতে প্রস্তুত ইরান। সূত্রের খবর, অতিমধ্য়েই বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে ইরানের তরফে। 

অন্য দিকে শ্রীলঙ্কার সরকারের তরফে জানানো হয়েছে, আমেরিকার হামলায় মৃত ৮৪ জন নাবিকের দেহ ইরানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২৩:০৯ key status

তেল আভিভে ক্ষতিগ্রস্ত মার্কিন বিমান?

ইজ়রায়েলের রাজধানী তেল আভিভের বিমানবন্দরে পড়ে মার্কিন বায়ুসেনার বিমান কেসি-১৩৫ ট্যাঙ্কার! অনলাইনে ঘুরছে এমনই একটা ছবি। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। বিবিসি ছবিগুলি দিয়ে জানিয়েছে, সেগুলি তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে তোলা। এবং সাম্প্রতিক তা পোস্ট করা হয়েছে।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২৩:০৯ key status

ইজ়রায়েলের হামলা

ইরানের ১৫০ জায়গায় হামলা চালানো হয়েছে বলে এ বার দাবি করল ইজ়রায়েল। তাদের সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন জায়গায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয়েছে। তার ফলে অনেক জায়গারই ক্ষতি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন