US-Iran Conflict

ইরানের প্রস্তাব মানতে রাজি নন ট্রাম্প! বললেন, ‘সন্তুষ্ট নই’, দ্বিতীয় দফার শান্তিবৈঠক নিয়ে অনিশ্চয়তা বাড়ল

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘‘ইরান চুক্তি করতে মরিয়া। কারণ তাদের কাছে আর কোনও সামরিক শক্তি অবশিষ্ট নেই। তবে তারা এমন কিছু চাইছে, যা আমি মেনে নিতে পারছি না।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২৩:২৯
US President Donald Trump said that he is not satisfied with Iran proposal

(বাঁ দিকে) মোজতবা খামেনেই এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

আমেরিকা এবং ইরানের মধ্যে আদৌ কোনও শান্তিচুক্তি সম্ভব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় সেই সম্ভাবনা আবারও অনিশ্চয়তার মুখে পড়ল। ইতিমধ্যেই কয়েক দফার শান্তিপ্রস্তাব পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে পাঠিয়েছে ইরান। তবে ইরানের প্রস্তাবে রাজি নন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নই।’’

Advertisement

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘‘ইরান চুক্তি করতে মরিয়া। কারণ তাদের কাছে আর কোনও সামরিক শক্তি অবশিষ্ট নেই। তবে তারা এমন কিছু চাইছে, যা আমি মেনে নিতে পারছি না।’’ তবে শান্তিবৈঠকের ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এ বিষয়ে ইরান অনেকটা অগ্রগতি করেছে। তবে তারা (ইরান) আদৌ কোনও লক্ষ্যে পৌঁছোতে পারবে কি না, তা নিশ্চিত নন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের মতে, ইরানের নেতাদের মধ্যেই মতবিরোধ রয়েছে। আর সেই কারণে শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। ট্রাম্পের কথায়, ‘‘ইরানের নেতাদের মিলেমিশে চলতে সমস্যা হচ্ছে। ইরান নেতৃত্ব খুবই বিচ্ছিন্ন। তাদের মধ্যেই দু’-চারটি গোষ্ঠী আছে।’’ তার পরেই মার্কিন প্রেসিডেন্ট জানান, এত সমস্যার মধ্যেও ইরান একটা সমঝোতায় আসতে চায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। তবে বর্তমানে দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি পর্ব চলছে। দু’দফায় এই বিরতির মেয়াদ বাড়িয়েছেন ট্রাম্প। তার মধ্যেই পাকিস্তান চাইছে, আমেরিকা এবং ইরানকে আবার মুখোমুখি এক টেবিলে বসাতে। হয়নি। প্রথম দফার শান্তিবৈঠক ভেস্তে যাওয়ার পর থেকেই দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু করে ইসলামাবাদ। যদিও এখনও পর্যন্ত সেই বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

Advertisement
আরও পড়ুন