US Attack on Iran Ships

হরমুজ় অবরুদ্ধ করে রাখতে এ বার এফএ ১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার! হামলা ইরানের তিন জাহাজে

সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাহাজগুলিকে পুরোপুরি ধ্বংস না করে সেগুলির উপর হামলা চালিয়ে অকেজো করে দেওয়ার কৌশল নিয়েছে আমেরিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:০০
মার্কিন বাহিনীর সুপার হর্নেট যুদ্ধবিমান। ফাইল চিত্র।

মার্কিন বাহিনীর সুপার হর্নেট যুদ্ধবিমান। ফাইল চিত্র।

ওমান উপসাগরে ইরানের তিনটি জাহাজকে রুখে দিল মার্কিন বাহিনী। জাহাজগুলি ওমান উপসাগর হয়ে বার হওয়ার চেষ্টা করতেই আমেরিকার হামলার মুখে পড়ে। হরমুজ় প্রণালী অবরুদ্ধ করতে মোতায়েন করা হয়েছে এফএ ১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান। শনিবার সেই বিমান থেকেই ইরানের জাহাজগুলিতে হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, প্রথম দফা বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই হরমুজ় প্রণালীর দু’প্রান্ত পাল্টা অবরুদ্ধ করে আমেরিকা। ফলে ইরানে কোনও জাহাজ ঢুকতেও পারছে না। আবার ইরান থেকে কোনও জাহাজ বাইরে যেতেও পারছে না। আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে, আলোচনার টেবিলে না বসলে হরমুজ় অবরুদ্ধ চলবেই। এই পরিস্থিতিতে শনিবার ওমান উপসাগরে ইরানে তিনটি জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে।

সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাহাজগুলিকে পুরোপুরি ধ্বংস না করে সেগুলির উপর হামলা চালিয়ে অকেজো করে দেওয়া কৌশল নিয়েছে আমেরিকা। বিশেষ করে জাহাজের ইঞ্জিনকে নিশানা বানানো হচ্ছে। আগে যেমন পুরো জাহাজ উড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছিল মার্কিন বাহিনী। সেই কৌশল থেকে সরে গিয়েছে তারা। ওমান এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন রয়েছে। সেখান থেকেই হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। শুক্রবার স্টি স্টার থ্রি ও সেব্দা নামে দু’টি তেলবাহী জাহাজে হামলা চালায় আমেরিকা। এই জাহাজগুলিতে হামলা চালাতে ‘গাইডেড’ বোমা ব্যবহার করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন