Poila Baishakh and Akshay Tritiya Offers

সোনার ছোঁয়া লাগুক নববর্ষে এবং অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে

পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে ‘রূপশ্রী জুয়েলার্স’ নিয়ে এসেছে আকর্ষণীয় অফার এবং গয়নার নতুন সম্ভার।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:১১
‘রূপশ্রী জুয়েলার্স’ নিয়ে এসেছে আকর্ষণীয় অফার

‘রূপশ্রী জুয়েলার্স’ নিয়ে এসেছে আকর্ষণীয় অফার

বাঙালির জীবনে পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া শুধু উৎসব নয়, নতুন শুরু আর সমৃদ্ধির প্রতীক। নতুন বছরের প্রথম দিন মানেই নতুন আশার আলো এবং এই সময়ে সোনা কেনার অর্থ তা শুভলাভের সূচনা। এই দুই শুভক্ষণকে সামনে রেখে শহরের ঐতিহ্যবাহী গয়নার দোকান ‘রূপশ্রী জুয়েলার্স’ নিয়ে এসেছে আকর্ষণীয় অফার এবং গয়নার নতুন সম্ভার।

১৯১৯ সালে প্রতিষ্ঠিত ‘রূপশ্রী জুয়েলার্স’ তার শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও অনন্য গয়নার ডিজ়াইনের জন্য আজ সকলের কাছে আস্থার প্রতীক। এখন ‘রূপশ্রী জুয়েলার্স’-এর একমাত্র স্টোরটি অবস্থিত দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ে, দেশপ্রিয় পার্কের নিকটে, যা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।

উৎসব উপলক্ষে ‘রূপশ্রী জুয়েলার্স’-এ রাখা হয়েছে ২০০০-রও বেশি ডিজ়াইনের বিশেষ সংগ্রহ। দক্ষ কারিগরদের নিপুণ হাতে তৈরি ঐতিহ্যবাহী বাঙালি সোনার নেকলেস, চোকার এবং জড়োয়া কাজের গয়না এই সংগ্রহের মূল আকর্ষণ। আধুনিক নারীদের কথা মাথায় রেখে রয়েছে ফ্যাশন এবং কস্টিউম গয়নার ব্র্যান্ড ‘জোনাকি’, যা হালকা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী। পাশাপাশি বিআইএস ৯১৬ হলমার্কড সোনার বালা, কানের দুল এবং আঙটির বিশাল সম্ভার রয়েছে, যা সাবেকি এবং সমসাময়িক, দু’ধরনের ডিজ়াইনেই উপলব্ধ। হিরের গয়নার ক্ষেত্রেও রয়েছে আইজিআই/জিআইএ সার্টিফায়েড আংটি, কানের দুল, নাকছাবি, হার এবং লকেট। এছাড়া বিয়ের মরশুমের জন্য সম্পূর্ণ ব্রাইডাল সেট, নেকলেস, বালা, শাঁখা-পলা থেকে মঙ্গলসূত্র, সবই এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে।

৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এখানে চলবে বিশেষ অফার। এই সময়ে সোনার গয়নার মেকিং চার্জে ২৫ শতাংশ পর্যন্ত এবং হিরের গয়নায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়! পাবেন পুরনো সোনার বিনিময়ের সুযোগ এবং ১০০% গোল্ড বাইব্যাক গ্যারান্টিও থাকছে।

গয়না কেনার ক্ষেত্রে এখানে পাবেন আরও সুবিধা। ‘রূপশ্রী জুয়েলার্স’-এ রয়েছে ‘স্বর্ণ রোপন স্কিম’, যেখানে মাসিক কিস্তিতে গয়না কিনতে পারবেন।

কেন এই সময় সোনার গয়না কিনবেন?

এই সময়ে সোনা কেনার বিশেষ তাৎপর্য রয়েছে। ‘অক্ষয়’ শব্দের অর্থ যা কখনও ক্ষয় হয় না। বিশ্বাস করা হয়, এই দিনে সোনা কিনলে তা সমৃদ্ধি নিয়ে আসে। আবার পয়লা বৈশাখ মানে বাংলা নববর্ষ, নতুন বছরের সূচনায় বাঙালি পরিবারগুলি নতুন করে শুরু করার প্রতীক হিসেবে সোনা কেনাকে শুভ মনে করে। এর পাশাপাশি, গত এক দশকে সোনা গড়ে ১২ শতাংশেরও বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে, ফলে এটি শুধু ঐতিহ্যের প্রতীক নয়, বরং আর্থিক বিনিয়োগও বটে।

সব মিলিয়ে, পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে ঐতিহ্য, বিশ্বাস ও আধুনিকতার অনন্য মেলবন্ধন নিয়ে ক্রেতাদের জন্য বিশেষ অভিজ্ঞতা তুলে ধরছে ‘রূপশ্রী জুয়েলার্স’। নতুন বছরের শুরু হোক সোনালি ছোঁয়ায়, আর সেই শুভ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে ভরসার ঠিকানা হয়ে উঠুক এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান।

‘রূপশ্রী জুয়েলার্স’-এর শোরুম ১২৮, রাসবিহারী অ্যাভেনিউ, কলকাতা ৭০০০২৯। ধনতেরস অফার কিংবা এই ব্র্যান্ডের গয়না সম্পর্কে যে কোনও বিষয়ে খোঁজ নিতে ৯৮৩০৮৮২৮২১ নম্বরে যোগাযোগ করতে পারেন। অনলাইনেও কিনতে পারেন আপনার পছন্দের গয়না rupashreejewellers.com থেকে।

এই প্রতিবেদনটি ‘রূপশ্রী জুয়েলার্স’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আরও পড়ুন