Viral Video

‘স্যর বেতন কবে বাড়বে?’ সংস্থার ৫০ বছর পূর্তিতে সিইওকে নাচতে দেখে প্রশ্ন কর্মীর! ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভারতের নামী প্রযুক্তি সংস্থা ‘এইচসিএল টেকনোলজিস’ ৫০ বছরে পা দিয়েছে সম্প্রতি। সেই উপলক্ষে সংস্থা তাদের নয়ডা ক্যাম্পাসে একটি বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিল। বহু কর্মী উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫১
Video shows employee asks about appraisal as CEO dances on company’s 50 years

সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে আনন্দ করছেন কর্মীরা। ছবি: ইনস্টাগ্রাম।

সংস্থার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করতে আয়োজন করা হয়েছিল বিশাল অনুষ্ঠানের। আনন্দে মেতেছিলেন বহু কর্মী। মঞ্চে নাচছিলেন সংস্থার সিইও-ও। এমন সময় ভিড়ের মধ্যে থেকে করা এক কর্মীর প্রশ্নে হাসির রোল উঠল। কী প্রশ্ন করেছিলেন ওই কর্মী? সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভারতের নামী প্রযুক্তি সংস্থা ‘এইচসিএল টেকনোলজিস’ ৫০ বছরে পা দিয়েছে সম্প্রতি। সেই উপলক্ষেই সংস্থা তাদের নয়ডা ক্যাম্পাসে একটি বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিল। বহু কর্মী উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। সংস্থার প্রতিষ্ঠাতা শিব নাদারও উপস্থিত ছিলেন। হুইলচেয়ারে করে এসে কর্মীদের মাঝে উপস্থিত হন তিনি। কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন চেয়ারপার্সন রোশনি নাদার। কর্মীদের অনুপ্রাণিত করার জন্য বার্তা দেন তিনি। সিইও বিজয়কুমার সি-ও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মঞ্চে নেচে সবাইকে অবাক করে দেন তিনি।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শুধুমাত্র কর্মীদের জন্য আয়োজিত ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহের ব্যক্তিগত কনসার্ট। সেই কনসার্ট চলাকালীনই এমন একটি ঘটনা ঘটে যা নেটপাড়ার মনোযোগ আকর্ষণ করেছে। সেই ঘটনার ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিইও বিজয়কুমার মঞ্চে উঠে নাচছেন। কর্মীদের দিকে হাত নাড়াচ্ছেন নাচতে নাচতে। এমন সময় দর্শকাসন থেকে এক কর্মী চিৎকার করে বলে ওঠেন, “স্যর মাইনে কবে বাড়বে?” তবে স্পষ্টতই সেই প্রশ্ন সিইও-র কান পর্যন্ত পৌঁছোয়নি। কিন্ত ওই কর্মীর সামনে থাকা সহকর্মীরা তাঁর কথা শুনে হেসে ওঠেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে প্রজ্জ্বল_ভাটিয়া নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দ্রুত ছড়িয়েছে সমাজমাধ্যমে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘মজার ভিডিয়ো। তবে সিইও-র কান অবধি খবর গেলে কিন্তু চাপে পড়বেন।’’

Advertisement
আরও পড়ুন