Viral Video

গ্রামের রাস্তায় মুখোমুখি ময়ূর এবং গোখরো! একে অপরকে ‘মেপে নিয়ে’ কী করল দুই শত্রু? ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের রাস্তায় চড়ে বে়ড়াচ্ছে কয়েকটি ময়ূর-ময়ূরী। এমন সময় দু’টি ময়ূরের সামনে হঠাৎ করেই চলে আসে একটি বিশাল গোখরো। ময়ূরের উপস্থিতি টের পেয়ে ফণা তুলে ফুঁসতে থাকে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:১৪
Video shows peacock and cobra come face to face in village road

মুখোমুখি ময়ূর এবং গোখরো। ছবি: ইনস্টাগ্রাম।

গ্রামের রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে শিকার এবং শিকারি! ফণা তুলে বিশাল এক গোখরো হাজির হল দুই ময়ূরের সামনে। তার পর? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের রাস্তায় চড়ে বে়ড়াচ্ছে কয়েকটি ময়ূর-ময়ূরী। এমন সময় দু’টি ময়ূরের সামনে হঠাৎ করেই চলে আসে একটি বিশাল গোখরো। ময়ূরের উপস্থিতি টের পেয়ে ফণা তুলে ফুঁসতে থাকে সে। গোখরোর পাশে এসে দাঁড়ায় একটি ময়ূরীও। তারা অবাক হয়ে দেখতে থাকে বিষাক্ত সাপটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ময়ূর এবং সাপের মধ্যে রয়েছে ‘ব্যক্তিগত শত্রুতা’। শিকারি-শিকারের সম্পর্ক তাদের। ময়ূরকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও তারা সর্বভুক। তাদের পায়ের নখ অত্যন্ত ধারালো। ঠোঁটও খুব শক্তিশালী। ছোট পোকামাকড় থেকে সাপ— সবই খায় ময়ূর। যখন তারা কোনও সাপের মুখোমুখি হয়, তখন তারা ক্ষিপ্র হয়ে ওঠে। কিন্তু ভাইরাল ভিডিয়োয় তেমনটা দেখা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দাদি.শান্তি.অফিসিয়াল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সাপ এবং ময়ূরের মধ্যে অনেক পুরোনো শত্রুতা রয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ময়ূর সাপ খায়। আমার মনে হচ্ছে এই সাপটি একটু বেশিই বড়, না হলে এত ক্ষণে ময়ূর সাপটিকে গিলে ফেলত।’’

Advertisement
আরও পড়ুন