Viral Video

গরমের হাত থেকে বাঁচতে ভরসা ‘এসি’! অদ্ভুতদর্শন প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে দুই বধূর আরামের ভিডিয়োয় হইচই নেটপাড়ায়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে ধূ ধূ প্রান্তর। সেখানেই একটি জায়গায় সামান্য গর্ত করা। সেই গর্তের চারদিকে ছোট ছোট বাঁশের উপর ভর করে রয়েছে একটি সবুজ ছাউনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৫:১৪
Video shows two women and a boy resting under bizarre looking tree to beat heat

সবুজ ছাউনির তলায় বিশ্রাম নিচ্ছেন দুই মহিলা। ছবি: ইনস্টাগ্রাম।

গ্রীষ্মকাল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই গরমে কাহিল বহু রাজ্য। বাড়িতে বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এয়ার কন্ডিশনার (এসি) চালানোর ধুম পড়ে গিয়েছে। তার মধ্যে সমাজমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করল রাজস্থানের একটি প্রাকৃতিক এসি। শরীর ঠান্ডা করার সেই প্রাকৃতিক উপায়ের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে ধূ ধূ প্রান্তর। সেখানে একটি জায়গায় সামান্য গর্ত করা। আর সেই গর্তের চারদিকে ছোট ছোট বাঁশের উপর ভর করে রয়েছে একটি সবুজ ছাউনি। ভাল করে দেখলে বোঝা যাবে সেই ছাউনি আসলে একটি গাছ। সেটিকে ছাউনির মতো করে সাজানো হয়েছে। প্রখর রোদের মধ্যে অদ্ভুত দেখতে সেই ঠান্ডা ছাউনির তলায় বসে আরাম করছেন দুই বধূ। তাঁদের মাথায় ঘোমটা টানা রয়েছে। পাশে খেলছে এক বালক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই দৃশ্য রাজস্থানে ক্যামেরাবন্দি করা হয়েছে বলেও ভিডিয়োয় দাবি করা হয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওম_রাজস্থানি২৯’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই গাছ এবং গাছ লাগানোর উপকারিতা নিয়ে কথা বলেছেন। প্রকৃতি কী ভাবে মানুষকে দাবদাহ থেকে বাঁচাতে পারে তা নিয়েও মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রাকৃতিক এসি। এই জন্যই বলা হয় গাছ লাগানোর কথা। পৃথিবীতে যত গাছ থাকবে, তত গরম থেকে মুক্তি পাবে মানুষ।’’

Advertisement
আরও পড়ুন