Viral Video

আরও খাবার চাইল বিশালদেহী বালক! পুত্রের ক্ষতির আশঙ্কায় দিতে অস্বীকার করায় মাকে ফেলে মারধর, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির ভিতরে মায়ের কাছে খাবার চাইছে বিশালদেহী এক বালক। কিন্তু মা তা দিতে রাজি না হওয়ায় আক্রমণাত্মক হয়ে যায় সে। মায়ের দিকে তেড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৯:২০
Video shows 12-year-old attack mother for not agreeing on giving more food

মাকে আক্রমণ বালক পুত্রের। ছবি: এক্স থেকে নেওয়া।

ইতিমধ্যেই অনেক খাবার খেয়ে ফেলেছে। আরও খাবার দিতে অস্বীকার করায় মাকে মারধর করল বিশালদেহী ১২ বছর বয়সি এক বালক! মাকে মাটিতে ফেলে কিল-চড় মারল সে। বালক পুত্রের শক্তির সঙ্গে পেরে উঠলেন না জন্মদাত্রী। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটি শৈশবের স্থূলত্ব, অভিভাবকত্ব এবং মানসিক সুস্থতা নিয়েও আলোচনার জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির ভিতরে মায়ের কাছে আরও খাবার চাইছে বিশালদেহী এক বালক। কিন্তু মা দিতে রাজি না হওয়ায় আক্রমণাত্মক হয়ে যায় সে। মায়ের দিকে তেড়ে যায়। মহিলা বাধা দিতে এলে তাকে মাটিতে ফেলে মারধর করে বালক। অনেক চেষ্টা করেও মারমুখী সন্তানকে শান্ত করতে পারেননি ওই মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, স্থূলকায় ওই বালকের বয়স মাত্র ১২ বছর।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আমেরিকানপাপাবিয়ার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে ভিডিয়োটি। শৈশবকালীন স্বাস্থ্য এবং পারিবারিক সহায়তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাচ্চাটির সাহায্য প্রয়োজন। পরিবার যে ওর জন্য সংগ্রাম করছে, তা স্পষ্ট।”

Advertisement
আরও পড়ুন