Viral Video

রাতের বাস ধরতে বাসস্ট্যান্ডে পৌঁছেও বাসে ধরতে পারলেন না, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

তরুণীর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অসমিতকৌর২৩’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৯:৫৪
Video shows Woman complaints that she misses bus despite being on time at boarding place

কী অভিযোগ তরুণীর? ছবি: ইনস্টাগ্রাম।

রাতের বাস। নির্দিষ্ট সময়ের আগে বাসস্ট্যান্ডে পৌঁছেও গিয়েছিলেন তরুণী। তা সত্ত্বেও অদ্ভুত ভাবে বাসে চড়তে পারলেন না তিনি। ভিডিয়োয় জানালেন কারণ এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তরুণীর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

জানা গিয়েছে, ওই তরুণীর নাম অসমিত কৌর। একটি বাস সংস্থা এবং একটি বাস বুকিং সংস্থার সঙ্গে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় তরুণী জানিয়েছেন, রাতের বাসে একটি জায়গায় যাওয়ার কথা ছিল তাঁর। তার জন্য অনলাইনে টিকিট বুক করেছিলেন তিনি। নির্দিষ্ট দিনে বাস ধরার জন্য সময়মতো নির্ধারিত জায়গায় পৌঁছেও যান। কিন্তু গিয়ে দেখেন, তাঁকে আগে থেকে না জানিয়েই বাসটি ১০-১৫ মিনিট দূরে একটি পেট্রোল পাম্পে অপেক্ষা করছে। বাস সংস্থার দিকে আঙুল তুলে তরুণী বলেছেন, “আমি সঠিক বোর্ডিং পয়েন্টে সময়মতো দাঁড়িয়েছিলাম। আর আপনাদের বাস আমাকে না জানিয়েই ১০-১৫ মিনিট দূরে কোনও এক পেট্রোল পাম্পে অপেক্ষা করছিল। আপনাদের অব্যবস্থাপনার কারণে আমি আমার বাস সময়ে ধরতে পারিনি।”

তরুণীর আরও অভিযোগ, বাসের কন্ডাক্টার তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন। তাঁর কথায়, ‘‘কন্ডাক্টর? অভদ্র, উদ্ধত এবং একেবারেই অনুতপ্ত নন। সাহায্য করার পরিবর্তে, তিনি দায় ঝেড়ে ফেলেন।’’ গভীর রাতে একা আটকে পড়া এক মহিলা যাত্রী হিসাবে তাঁর অভিজ্ঞতা বেদনাদায়ক ছিল বলেই জানিয়েছেন তরুণী। তবে পাশাপাশি এ-ও জানিয়েছেন, তাঁর অভিযোগের পর উভয় সংস্থাই প্রতিক্রিয়া জানিয়েছে। টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছে তাঁকে।

তরুণীর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অসমিতকৌর২৩’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়ো দেখে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। পোস্টটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে নেটপাড়ায়। অনেকেই জানিয়েছেন, তাঁদেরও অনুরূপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

Advertisement
আরও পড়ুন