রেশমের শাড়ির এক আলাদাই আভিজাত্য থাকে যা আলমারিতে থাকা অন্য আর পাঁচটা শাড়ির থেকে তাকে আলাদা করে। পয়লা বৈশাখ সামনেই। এই উৎসবের আবহে রেশমের সাজে সাজতে কার না মন চায়! তাইতো এখন থেকে ‘রেশম শিল্পী’ উত্তর কলকাতাতেও। তাদের অসাধারণ সম্ভার নিয়ে ‘রেশম শিল্পী’-র নতুন স্টোর হাতিবাগানে।
তাদের অনন্য ডিজ়াইন স্বচক্ষে দেখতে ‘রেশম শিল্পী’-র হাতিবাগানের স্টোরে পৌঁছে গেছিলেন ইনফ্লুয়েন্সার সঞ্জু বারুই। সেখানে তিনি তাঁর মায়ের শাড়ি কেনার পাশাপাশি নিজের জন্য বেছে নিলেন গুটিকয়েক পাঞ্জাবিও।
লালের ওপর সুঁতোর কাজ করা এই পাঞ্জাবি যেমন কেতাদোরস্ত তেমনি তার চেহারার সঙ্গেও একদম মানানসই।
শুধু কি একটা কিনে মন ভরে! রেশমের উপর উজ্জ্বল সবুজ এই পাঞ্জাবি দারুণ এক প্রাণবন্ত স্টাইল তৈরি করেছে।
আর বাদামি রঙের এই পাঞ্জাবি পুরো চেহারাই বদলে দেয়। এর উপর সুতোর কাজ যেমন সুন্দর তেমন আধুনিক।
এতো গেল পাঞ্জাবি! শাড়ির সম্ভার দেখলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই। সঞ্জুও তার মায়ের জন্য শাড়ি নেওয়ার সময় ঠিক এইভাবেই বিভ্রান্ত হয়েছিল।
গোটা শাড়ি জুড়ে সুতোর নিপুণ কাজ যে দেখবে তারই এক দেখায় নিতে মন চাইবে।
শাড়ি ছাড়াও মহিলাদের জন্য নানারকম কুর্তির সম্ভার আপনাকে মুগ্ধ করবেই।
এছাড়াও রয়েছে এখানে ছেলেদের শার্টের চোখধাঁধানো ডিজ়াইন।
শুধু কি পুরুষ এবং মহিলাদের পোশাক! ‘রেশম শিল্পী’-র স্টোরে পেয়ে যাবেন ঘর সাজানোর চমৎকার সব জিনিস, যা শুধু আপনার ঘরের শোভাই বাড়াবে না, এনে দেবে আভিজাত্যের ছোয়াঁ।
তাহলে শাড়ি হোক কিংবা পাঞ্জাবি অথবা ঘর সাজানোর জিনিস, হাতিবাগানে রেশম শিল্পী-র স্টোরে পাবেন আপনার মনের মতো সব কিছুই ২০ শতাংশ ছাড়ে। এছাড়াও পয়লা বৈশাখ পর্যন্ত থাকছে আকর্ষণীয় অফার। বাছাই করা জিনিসের ওপর ৩০ শতাংশ অবধি ছাড়। এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘রেশম শিল্পী’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।