‘কনফ্লুয়েন্স ২০২৭’ অনুষ্ঠিত হতে চলেছে সান হোসেতে
বিশ্বজুড়ে ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দিশা নিয়ে আলোচনা করতে আগামী ৯ থেকে ১১ এপ্রিল, ২০২৭, সান হোসের ম্যাকএনারি কনভেনশন সেন্টারে বসতে চলেছে ‘কনফ্লুয়েন্স ২০২৭’-এর প্রথম সমাবেশ। আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্রিক এই আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা করা হয়েছে। প্রযুক্তি, ভেঞ্চার ক্যাপিটাল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টার্টআপের অন্যতম বড় কেন্দ্র হওয়ায় সান হোসেকেই এই সম্মেলনের উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
তিন দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন বিভিন্ন স্টার্টআপের প্রতিষ্ঠাতারা, বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা, এআই বিশেষজ্ঞ, স্বাস্থ্য প্রযুক্তি উদ্ভাবক, ব্যবসায়ী, গবেষক, নীতিনির্ধারক এবং প্রবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
আয়োজকদের মতে, ‘কনফ্লুয়েন্স ২০২৭’ শুধু একটি সাধারণ নেটওয়ার্কিং ইভেন্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও উদ্ভাবন-কেন্দ্রিক সম্মেলন, যার মূল উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এবং সংস্থার মধ্যে নতুন অংশীদারিত্ব তৈরি করা, বিনিয়োগের সুযোগ বাড়ান, স্টার্টআপদের এগিয়ে যেতে সাহায্য করা এবং নতুন প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে সামনে নিয়ে আসা।
এই সম্মেলনের আরেকটি বড় লক্ষ্য হল সিলিকন ভ্যালি, ভারত এবং বিশ্বের উদীয়মান বাজারগুলির মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও সহযোগিতার পথ তৈরি করা।
সম্মেলনে থাকছে তিনটি বিশেষ ফোরামঃ
ক্যাপিটাল ফোরাম - ভেঞ্চার ক্যাপিটাল, স্টার্টআপ ফান্ডিং, প্রাইভেট ইক্যুইটি, ফ্যামিলি অফিস, ফাউন্ডার-ইনভেস্টর সংযোগ, গ্রোথ-স্টেজ ফাইন্যান্সিং এবং বৈশ্বিক বিনিয়োগ-পরিকাঠামো নিয়ে আলোচনা।
ভার্টিকাল ফোরাম - এই ফোরামের মূল বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন প্রযুক্তি, রোবোটিক্স, কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক পরিকাঠামো, এন্টারপ্রাইজ ইনোভেশন, এজেন্টিক সিস্টেম এবং উদীয়মান প্রযুক্তি প্ল্যাটফর্ম।
ভাইটাল ফোরাম - এই ফোরামে গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্যসেবায় নতুন উদ্ভাবনকে। আলোচনা হবে রিজেনারেটিভ মেডিসিন, দীর্ঘায়ু, নিখুঁত স্বাস্থ্য পরিষেবা, মেডটেক, ক্লিনিক্যাল এআই, সার্জিক্যাল প্রযুক্তি এবং স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে।
‘বিল্ড বেঙ্গল x সিলিকন ভ্যালি’
‘কনফ্লুয়েন্স ২০২৭’-এর সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ‘বিল্ড বেঙ্গল x সিলিকন ভ্যালি’। এই উদ্যোগের লক্ষ্য হল সিলিকন ভ্যালি ও বাংলার মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে বাঙালি বংশোদ্ভূত উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী, গবেষক এবং শিল্পক্ষেত্রের নেতৃত্বদের একসঙ্গে আনার চেষ্টা করা হচ্ছে।
‘কনফ্লুয়েন্স ২০২৭’-এর প্রতিষ্ঠাতা রাহুল রায় এই সম্মেলনের মূল পরিকল্পনা তৈরি করেছেন। তাঁর কথায়, “এই সম্মেলনকে শুধু প্রবাসীদের মিলনমেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে দেখা হচ্ছে না। আমাদের লক্ষ্য হল উদ্যোক্তা, উদ্ভাবন, বিনিয়োগ, প্রযুক্তি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ককে কেন্দ্র করে একটি সত্যিকারের আন্তর্জানিক প্ল্যাটফর্ম তৈরি করা।”
তিনি আরও জানান, বাংলার সঙ্গে পূর্ব ভারতের একটি শক্তিশালী স্টার্টআপ ও বিনিয়োগের পরিবেশ গড়ে তোলাই এই সম্মেলনের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
‘কনফ্লুয়েন্স ২০২৭’-এ আরও যা থাকছে
সম্মেলনের দল
কনফ্লুয়েন্স — মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেশন
রাহুল রায় — প্রতিষ্ঠাতা সদস্য
বিতান বিশ্বাস, সুদীপ্ত মুখোপাধ্যায়, সুদীপ চট্টোপাধ্যায়, বিবেক দাস — সহ-প্রতিষ্ঠাতা
পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, অশোক দে সরকার — মুখ্য উপদেষ্টা
মেঘদূত রায় চৌধুরী, শঙ্কু বসু, পিএইচডি — সহ-সভাপতি
দেব রায় — প্রচার বিভাগের প্রধান
মিডিয়া ও পার্টনারশিপ সংক্রান্ত যোগাযোগের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘রায় ফাউন্ডেশন’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।