IPL 2026

কোহলিদের কাছে হার দুঃস্বপ্ন, মঙ্গলবারের ম্যাচ ভুলে যেতে চান শুভমন, শুক্রবার নতুন করে আইপিএলে নামবেন গিল

আইপিএলের গ্রুপ পর্বে দাপিয়ে খেলে আসা গুজরাত প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর কাছে মুখ থুবড়ে পড়েছে। অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, মঙ্গলবারের ম্যাচ ভুলে যেতে চান তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে নতুন করে আইপিএল শুরু করতে চান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৩:৩৮
cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

আইপিএলের গ্রুপ পর্বে দাপিয়ে খেলে আসা গুজরাত যে প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর কাছে মুখ থুবড়ে পড়বে, তা অনেকেই ভাবতে পারেননি। ফিল্ডিং এবং ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে শুভমন গিলের দলকে। বিরাট কোহলির দলের কাছে হেরে শুভমন জানিয়ে দিয়েছেন, মঙ্গলবারের ম্যাচ ভুলে যেতে চান তিনি। মুল্লানপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে নতুন করে আইপিএল শুরু করতে চান।

Advertisement

ম্যাচের পর হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভমন বলেছেন, “পিচের আচরণ নিয়ে বিস্মিত নই। ১২ বা ১৩ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। কিন্তু ফিল্ডিং একেবারেই ভাল হয়নি। গোটাদুয়েক ক্যাচ ফেলেছি। এই ম্যাচ থেকে অনেক শিক্ষা নিলাম। তাড়াতাড়ি এই ম্যাচ ভুলে গিয়ে মোহালিতে নতুন করে শুরু করতে চাই।”

গুজরাত এখনও টিকে রয়েছে প্রতিযোগিতায়। বুধবার হায়দরাবাদ-রাজস্থানের ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে শুক্রবার খেলবে তারা। জিতলে ফাইনালের টিকিট মিলবে।

দলের ফিল্ডিং নিয়ে কি অনুশীলনে কিছু বলবেন? শুভমনের জবাব, “না। তবে দলের বৈঠকে নিঃসন্দেহে এটা নিয়ে অনেক কথা হবে। অনুশীলনে আমরা ফিল্ডিংয়ের উপরে বাড়তি জোর দেব। আসলে আজ দিনটা আমাদের ছিল না। দলের মধ্যে জয়ের খিদে ছিল ঠিকই, কিন্তু চাপের মুখে আমরা নিজেদের দায়িত্ব পালন করতে পারিনি।”

Advertisement
আরও পড়ুন