Diamond Wearing Astrology

আত্মবিশ্বাস দৃঢ় হয়, নামযশ বৃদ্ধিতেও সাহায্য করে! হিরের দ্যুতিতে ভাগ্য বদলায় চারটি জন্মসংখ্যার ব্যক্তিদের, তালিকায় কারা?

হিরে যদি ভাগ্যে সয়, তা হলে জীবনে সুখশান্তিতে ভরে ওঠে। সংখ্যাতত্ত্ব মতে, চার জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য হিরে শুভ।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৪:১২
diamond

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিরে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কমই রয়েছেন। প্রায় সকলেই চান উজ্জ্বল এই রত্নের একটা গয়না যেন তাঁদের সংগ্রহে থাকে। তা সে একটা ছোট্ট নাকছাবি হলেও চলবে। কিন্তু হিরে তো হিরেই হয়। তবে জমকালো এই রত্নের কিন্তু ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতাও রয়েছে। হিরে যদি ভাগ্যে সয়, তা হলে জীবনে সুখশান্তিতে ভরে ওঠে। সংখ্যাতত্ত্ব মতে, চার জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য হিরে শুভ। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

হিরে কোন কোন জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য শুভ?

১: সূর্য দ্বারা পরিচালিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সমাজে যশ-খ্যাতি লাভের প্রতি ঝোঁক থাকতে দেখা যায়। সংখ্যাতত্ত্ব মতে, হিরে তাঁদের সেই শখ পূরণে সহায়তা করে। তাই এই জন্মসংখ্যার ব্যক্তিরা নিশ্চিন্তে হিরে ধারণ করতে পারেন। এর ফলে এঁদের কর্মদক্ষতাও বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

২: ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত হন। এঁরা অত্যন্ত আবেগতাড়িত হয়। হিরে ধারণ এই সকল জাতক-জাতিকাদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। নেগেটিভ অনুভূতিকে সরিয়ে রেখে, পজ়িটিভ অনুভূতিতে জোর দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এঁদের। জীবনে ভারসাম্য বজায় রাখতেও সুবিধা হয়।

৬: শুক্র দ্বারা পরিচালিত ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য হিরে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা বিলাসিতাপ্রেমী হন। হিরে এঁদের বিলাসবহুল জীবনযাপনে সাহায্য করে। এঁদের সম্পর্কে স্থিতিশীলতা আনতেও সাহায্য করে হিরে। আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সক্ষম হিরে।

৭: হিরে পরলে ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সৃজনশীল দিকগুলি প্রস্ফুটিত হয় বলে জানাচ্ছে সংখ্যাশাস্ত্র। যে কোনও কাজ এঁরা দৃঢ়তার সঙ্গে করতে পারেন। জীবনে সুখ-শান্তির কোনও অভাব থাকে না। ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের নানা দিক থেকে সফলতা প্রাপ্তিতে সহায়তা করে হিরে।

যে কোনও গ্রহরত্ন ধারণের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে চলা জরুরি। এরই সঙ্গে কোষ্ঠীতে গ্রহদের স্থান কেমন রয়েছে সেটির বিচারে রত্ন ধারণ আবশ্যিক। তাই রত্ন নেওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ আবশ্যিক বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন