Amul milk

চার রাজ্যে ভোট মিটতেই বাড়ল দুধের দাম! আমূল ও মাদার ডেয়ারির প্যাকেট কিনতে লিটারপ্রতি কতটা বাড়ছে খরচ?

দেশ জুড়ে সমস্ত তরল দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়াল আমূল। নতুন দাম কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকেই। দুগ্ধ সরবরাহকারী আর এক সংস্থা মাদার ডেয়ারিও দামবৃদ্ধির পথে হেঁটেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৩:০৭

ছবি: সংগৃহীত।

এক ধাক্কায় লিটারপ্রতি দু’টাকা! চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট মিটতেই দুধের দাম বাড়িয়ে দিল আমূল ও মাদার ডেয়ারি। দেশ জুড়ে বাড়ল আমূল ব্র্যান্ডের দুধের দাম। ১৪ মে থেকে কার্যকর হয়েছে নতুন দাম। দুগ্ধ সরবরাহকারী আর এক সংস্থা মাদার ডেয়ারিও দামবৃদ্ধির পথে হেঁটেছে। এর ফলে আমজনতার পকেটে যে টান পড়বে, তা বলাই বাহুল্য। মূলত গবাদি পশুর খাবারের দাম বেড়ে যাওয়া, পরিবহণ খরচ বৃদ্ধি এবং প্রক্রিয়াকরণের সামগ্রিক খরচ বেড়ে যাওয়াই এই মূল্যবৃদ্ধির কারণ বলে জানিয়েছে সংস্থাগুলি। ফলে শিশুখাদ্য থেকে মিষ্টির দোকান, প্রভাব পড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে।

Advertisement

দেশ জুড়ে সমস্ত তরল দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়াল আমূল। নতুন দাম কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকেই। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, গবাদি পশুর খাদ্যের দাম, দুধ প্যাকেজিং ফিল্মের উৎপাদন খরচ এবং পরিবহণ ও জ্বালানি খরচ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত। গুজরাত, দিল্লি, কলকাতা ও মুম্বই-সহ দেশের সব অঞ্চলেই বাড়তে চলেছে দাম। ১৪ মে থেকে সংশোধিত দর কার্যকর হওয়ায়, এখন থেকে আমূল দুধের পণ্যের জন্য গ্রাহকদের প্রতি লিটারে ২ টাকা বেশি দিতে হবে। একই নিয়ম মাদার ডেয়ারির ক্ষেত্রে। এই ব্র্যান্ডের দুধের দামও ২ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন