SpaceX AI Deal

কৃত্রিম মেধার প্রতিযোগিতায় ‘কার্সার’ দিয়ে বাজিমাত! ৬০০০ কোটি ডলারে শীর্ষস্থানীয় এআই সংস্থা কিনছেন ইলন মাস্ক

এই অধিগ্রহণের ফলে মাস্কের এআই সংস্থা ‘এক্সএআই’, যা গত ফেব্রুয়ারিতে স্পেসএক্সের আওতায় এসেছে, তা এআই কোডিংয়ের ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৬:৩৫
Elon Musk\\\\\\\'s SpaceX is buying the startup behind the popular AI coding agent Cursor

ছবি: রয়টার্স।

লাভজনক এন্টারপ্রাইজ এআই টুলস বা ব্যবসায়িক এআই সরঞ্জামের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে জনপ্রিয় এআই কোডিং এজেন্ট ‘কার্সার’-এর নির্মাতা সংস্থা ‘অ্যানিসফিয়ার’-কে ৬০০০ কোটি ডলারে কিনে নিচ্ছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। তেমনটাই উঠে এসেছে সংবাদসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে। চুক্তিটি সম্পূর্ণ ভাবে শেয়ার বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে। গত সপ্তাহে ন্যাসড্যাক-এ আমেরিকার ধনকুবের মাস্কের মহাকাশ এবং এআই-ভিত্তিক এই সংস্থাটির দুর্দান্ত অভিষেকের ঠিক পরেই মঙ্গলবারের এই চুক্তির বিষয়টি প্রকাশ্যে এল। ন্যাসড্যাকে অভিষেকের সময় স্পেসএক্সের বাজারমূল্য ২ লক্ষ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল।

Advertisement

এই অধিগ্রহণের ফলে মাস্কের এআই সংস্থা ‘এক্সএআই’, যা গত ফেব্রুয়ারিতে স্পেসএক্সের আওতায় এসেছে, তা এআই কোডিংয়ের ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। উল্লেখ্য, এআই কোডিং হল এমন একটি ক্ষেত্র যেখানে বিভিন্ন সংস্থা কৃত্রিম মেধাকে ব্যবসার মাধ্যমে প্রকৃত আয়ের উৎসে পরিণত করতে শুরু করেছে।

এই সুযোগকে কাজে লাগানো স্পেসএক্স-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আইপিওর সময় তারা বিনিয়োগকারীদের কাছে ২৮.৫ লক্ষ কোটি ডলারের একটি সম্ভাব্য বাজারের কথা তুলে ধরেছিল, যার একটি বড় অংশ ব্যবসায়িক এআই খাত থেকে আসবে বলে আশা করা হচ্ছে।

বেশ কয়েক মাস ধরেই ‘কার্সার’-এর ওপর নজর রাখছিল স্পেসএক্স। এপ্রিলে ইলনে সংস্থার তরফে ‘অ্যানিসফিয়ার’কে প্রস্তাব দেওয়া হয় যে চলতি বছরের শেষের দিকে ৬০০০ কোটি ডলারে এই স্টার্টআপ সংস্থাটিকে কিনে নিতে চায় তারা। জানায়, অংশীদারির জন্য ১০০০ কোটি ডলার বিনিয়োগ করবে। আইপিও-র নথিতে স্পেসএক্স জানিয়েছিল যে, কোডিংয়ের অনুরোধ এবং নকশা-সংক্রান্ত সিদ্ধান্ত-সহ ডেভেলপারদের ডেটায় কার্সারের যে প্রবেশাধিকার রয়েছে, তা তাদের এআই মডেল— যেমন ‘গ্রক’-এর উন্নয়নে সহায়তা করতে পারে।

মঙ্গলবার স্পেসএক্স জানিয়েছে যে, তারা শীঘ্রই কার্সার-ভিত্তিক একটি এআই মডেল এবং এক্সএআই-এর কোডিং এজেন্ট ‘গ্রক বিল্ড’ বাজারে আনবে। এজেন্টটিকে তারা গত কয়েক মাস ধরে যৌথ ভাবে প্রশিক্ষণ দিচ্ছে বলেও সংস্থাটি জানিয়েছে।

সম্পূর্ণ শেয়ার-ভিত্তিক এই লেনদেনে স্পেসএক্স তাদের আইপিও থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করবে না এবং এটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সিলিকন ভ্যালির যে সব স্টার্টআপ এআই ব্যবহার করে কোডিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার মাধ্যমে প্রচুর ডেভেলপারকে আকৃষ্ট করেছে, ‘কার্সার’ তাদের মধ্যে অন্যতম। এর ফলে এটি বাজারের শীর্ষস্থানীয় এআই সংস্থা ‘অ্যানথ্রপিক’ এবং ‘ওপেনএআই’-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। তবে পর্যাপ্ত কম্পিউটিং ক্ষমতার অভাবে সম্প্রতি বাধা পেয়েছিল ‘কার্সার’-এর অগ্রগতি।

স্পেসএক্সের ‘কার্সার’ অধিগ্রহণ প্রসঙ্গে ‘হারগ্রিভস ল্যান্সডাউন’-এর সিনিয়র ইকুইটি অ্যানালিস্ট ম্যাট ব্রিৎজ়ম্যান বলেন, ‘‘ওপেনএআই বা অ্যানথ্রপিক-এর মতো বিশাল পরিসর বা সক্ষমতা কার্সারের নেই ঠিকই, কিন্তু খরচের তুলনায় তারা অত্যন্ত চমৎকার কিছু কোডিং মডেল তৈরি করেছে। এ কারণেই স্পেসএক্স-এর জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’’

Advertisement
আরও পড়ুন