—প্রতীকী চিত্র।
টানা দু’দিন উত্থানের পরে, বৃহস্পতিবার পড়ল সোনা-রুপোর দাম। কলকাতায় ৪৩০০ টাকা কমে খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) হল ১,৫৪,৭৫০ টাকা। আর খুচরো রুপোর কেজি ২৩,৪০০ টাকা পড়ে দাঁড়াল ২,৬৫,৪০০। বাজার মহলের খবর, সোনা-রুপো বিক্রি করে অনেক লগ্নিকারী মুনাফা তুলেছেন। তাতেই কমেছে দাম। একাংশের মতে, চিন প্রচুর সোনা বিক্রি করায় তার জোগান বৃদ্ধি দাম কমাতে সাহায্য করেছে। শেয়ার বাজারও ফের মাথা নামিয়েছে এ দিন। সেনসেক্স ৫০৩.৭৬ পয়েন্ট পড়ে ৮৩,৩১৩.৯৩ অঙ্কে লেনদেন শেষ করেছে। নিফ্টি-ও ১৩৩.২০ পড়ে থমকেছে ২৫,৬৪২.৮০-তে। বিশেষজ্ঞদের দাবি, রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ঘোষণার আগে হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তোলার দিকে নজর দিয়েছে। ফলে পড়েছে বাজার। তবে ডলারের সাপেক্ষে চাঙ্গা ছিল টাকা। এক ডলার ১৩ পয়সা পড়ে হয়েছে ৯০.৩৪ টাকা।