China

যৎকিঞ্চৎ

ছেলেমেয়েদের বাগে আনতে চিনের ‘স্পেশ্যাল স্কুল’ ক্লাসে নতুন কাজ দিল: আড়াই কেজি ওজনের পুতুলকে সারা দিন কোলে-পিঠে রাখতে হবে, মানবশিশুর যা-যা রুটিন সব করতে হবে।

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৮:২০

ওদের কেউ খুব রাগী, ফোনে-গেমিংয়ে আসক্ত কেউ, কারও পড়ায় মন নেই একটুও। এমন ছেলেমেয়েদের বাগে আনতে চিনের ‘স্পেশ্যাল স্কুল’ ক্লাসে নতুন কাজ দিল: আড়াই কেজি ওজনের পুতুলকে সারা দিন কোলে-পিঠে রাখতে হবে, মানবশিশুর যা-যা রুটিন সব করতে হবে। ছোটরা বুঝবে, বাবা-মায়েদের কত কষ্টই না সহ্য করতে হয়! তবে যে পুতুল কাঁদে না, অষ্টপ্রহর মনোযোগ চায় না, তা দিয়ে কি কাজ হবে? ঘুরপথে দায়িত্ব শেখাতে গিয়ে শেষে জীবনটাই না পুতুলখেলা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন