Sikai Koran

যৎকিঞ্চিৎ

প্রাচীন তামিল ভাষায় সেই লিপি পাঠোদ্ধার করতে পেরে বিশেষজ্ঞরা মিশর-ভারত সংযোগ বিষয়ে বহু নতুন কথা বলছেন

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৯:৫০

সিকাই কোরান সম্ভবত সব ভারতীয়র প্রকৃত পূর্বপুরুষ। দু’হাজার বছর আগে, ভারতের তামিল-বলা অঞ্চল থেকে মিশরের ভ্যালি অব কিংস-এ গিয়ে, একটি-দু’টি নয়, মোট পাঁচটি সমাধিতে নিজের নাম লিখে এসেছিলেন। প্রাচীন তামিল ভাষায় সেই লিপি পাঠোদ্ধার করতে পেরে বিশেষজ্ঞরা মিশর-ভারত সংযোগ বিষয়ে বহু নতুন কথা বলছেন— কিন্তু তার চেয়েও বড় কথা, বোঝা যাচ্ছে, যত্রতত্র নিজের নাম খোদাই করে আসার অভ্যাসটি আদৌ ভুঁইফোঁড় নয়, বরং ভারতীয় সংস্কৃতিরই অঙ্গ!

আরও পড়ুন