চিনে এক রোবট-প্রদর্শনীতে এআই-চালিত রোবট মাইকেল জ্যাকসনের গানের সঙ্গে নাচছিল, হোঁচট খেয়ে পড়ে আর উঠতে পারল না, হিড়হিড় করে টেনে নিয়ে যেতে হল শেষে— উদ্যোক্তাদের লজ্জার একশেষ। ওদিকে বিশ্ব স্তরের এক ছোটগল্প লেখার প্রতিযোগিতায় অভিযোগ উঠেছে, পাঁচ চূড়ান্ত প্রতিযোগীর তিন জনের গল্পই নাকি এআই দিয়ে লেখা, সেও আবার খুঁজে বার করেছে এআই-শনাক্তকারীই! মানুষ আর যন্ত্র, কার বুদ্ধিমত্তা আর মেধা যে কৃত্রিম, কারই বা অকৃত্রিম, কে বলবে!