MI6

যৎকিঞ্চিৎ

সিনেমার এমআই-সিক্স বাস্তবের চেয়ে এগিয়ে আছে কয়েক দশক। তবু, দেরিতে হলেও এ ভাল হল।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ০৭:৪৭

ব্রিটেনের গুপ্তচর সংস্থা এমআই-সিক্স’এর শীর্ষে এই প্রথম বসতে চলেছেন এক নারী, ব্লেজ় মেট্রেওয়েলি। এই অবধি শুনেই চোখ কপালে উঠতে পারে, জেমস বন্ডের ছবিতে তো কবে থেকেই বিশ্ব দেখে আসছে ‘এম’-রূপী জুডি ডেঞ্চকে: প্রবল ব্যক্তিত্ব, অবিশ্বাস্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় যিনি তুলনারহিত। সিনেমার এমআই-সিক্স বাস্তবের চেয়ে এগিয়ে আছে কয়েক দশক। তবু, দেরিতে হলেও এ ভাল হল। একটাই আক্ষেপ, বাস্তবের ‘এম’ তো থাকবেন সবারই ধরাছোঁয়ার বাইরে, সিনেমারও!

আরও পড়ুন