Agriculture Technology

ইচ্ছে কৃষি প্রযুক্তি নিয়ে পড়াশোনার! কোথায় পড়ানো হয়, কোন যোগ্যতা প্রয়োজন? রইল খুঁটিনাটি

দশম শ্রেণি উত্তীর্ণ হয়েই এই বিষয়ে দু’তিন বছরের ডিপ্লোমা কোর্স করার সুযোগ থাকে। তবে সাধারণত কৃষি প্রযুক্তি নিয়ে স্নাতক স্তরেই পড়েন বেশির ভাগ পড়ুয়া। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি পড়ার সুযোগ থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৯:০০
কৃষি প্রযুক্তি পড়ার খুঁটিনাটি।

কৃষি প্রযুক্তি পড়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

উচ্চমাধ্যমিকের পর কৃষি প্রযুক্তি নিয়ে পড়ার আগ্রহ! সেই মতো একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়েও শুরু হয়েছে পড়াশোনা। তবে, কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয়, কাজের কী সুযোগ সুবিধা রয়েছে— রইল খুঁটিনাটি।

Advertisement

কী কী কোর্স করা যায়

দশম শ্রেণি উত্তীর্ণ হয়েই এই বিষয়ে দু’তিন বছরের ডিপ্লোমা কোর্স করার সুযোগ থাকে। তবে সাধারণত কৃষি প্রযুক্তি নিয়ে স্নাতক স্তরেই পড়েন বেশির ভাগ পড়ুয়া। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি পড়ার সুযোগ থাকে। এই কোর্স চার বছরের। সেচ ব্যবস্থা, কৃষি যন্ত্রপাতি, মাটি ও জল সংরক্ষণ-সহ কৃষিকাজে প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয় সমস্ত বিষয়েই এই স্তরে পড়ানো হয়। এগ্রিকালচার নিয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি পড়ারও সুযোগ থাকে। তবে, সেখানে প্রযুক্তি অনেকটাই কম থাকে। সাধারণত কৃষি, ইনফরমেশন টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে মিলিয়েই বিটেক-এর সিলেবাস হয়ে থাকে। স্নাতক ছাড়াও স্নাতকোত্তর এবং পিএইচডি করারও সুযোগ থাকে এই বিষয়ে।

যোগ্যতা

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হলে সরকারি আইআইটি প্রতিষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাওয়া যায়।

কোন কোন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে

আইআইটি খড়্গপুর-সহ দেশের বেশির ভাগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতেই এ বিষয়টি পড়ানো হয়। এ ছাড়াও রাজ্যের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিষয় পড়া যায়। যেখানে কৃষি প্রযুক্তিরও পাঠ দেওয়া হয়।

পেশাগত সুযোগ

কৃষি প্রযুক্তি নিয়ে পড়ার পর এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, ইরিগেশন ইঞ্জিনিয়ার, ফার্ম মেশিনারি ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ থাকে। এগ্রোনোমিস্ট, সয়েল সায়েন্টিস্ট-সহ আরও নানা পদে সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে।

Advertisement
আরও পড়ুন