CBSE On-Screen Marking

ডিজিটাল পদ্ধতিতে নম্বর মূল্যায়ন কী ভাবে? শিক্ষকদের হাতেকলমে শেখাবে সিবিএসই

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশের পরীক্ষার ফলাফল অনলাইন মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকেরা কী ভাবে সেই কাজ করবেন, তা শেখাতে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দশম এবং দ্বাদশের পরীক্ষার মাঝেই মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষ কর্মসূচির ব্যবস্থা করেছে সিবিএসই। বোর্ডের তরফে সমস্ত স্কুলের শিক্ষককে ‘অন স্ক্রিন মার্কিং’-এর পদ্ধতি শেখানো হবে। কী ভাবে খাতার নম্বর নির্দিষ্ট পোর্টালে জমা দিতে হবে, নম্বর মেলাতে হবে কোন কৌশলে, সেই সব বিষয়ে শেখাবেন বিশেষজ্ঞেরা।

Advertisement

২০২৬ থেকে উত্তরপত্র মূল্যায়নের জন্য ‘অন স্ক্রিন মার্কিং’ চালু করা হয়েছে। মূলত কাগজের অপচয় রুখতে অনলাইনে পোর্টাল মারফত খাতা দেখার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। ওই নির্দিষ্ট পোর্টাল থেকেই নম্বর মিলিয়ে নেওয়ার কাজ করতে পারবেন শিক্ষকেরা।

প্রশিক্ষণ চলাকালীন শিক্ষকদের নম্বর জমা দিতে বা মিলিয়ে দেখতে কোনও সমস্যা হচ্ছে কিনা, তা-ও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে পোর্টালটির সাহায্যে সকলে একই সময়ে কাজ করতে পারছেন কি না, যাচাই করে নিতে চাইছে সিবিএসই। এই প্রশিক্ষণে সকল শিক্ষকদের জন্য বাধ্যতামূলক।

বোর্ড জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদের পোর্টাল মারফত প্রশিক্ষণে যোগদান করতে হবে। তবে, আপাতত ডিজ়িটাল পোর্টাল মারফত দ্বাদশের পড়ুয়াদের খাতা দেখা হবে। দশমের পরীক্ষার খাতা পুরোনো পদ্ধতিতেই মূল্যায়ন করতে হবে শিক্ষকদের।

Advertisement
আরও পড়ুন