Admission in IIIT Kalyani

এগ্‌জ়িকিউটিভ এমটেক পড়ার সুযোগ আইআইআইটি কল্যাণীতে, আবেদন করা যাবে কী ভাবে?

এগ্‌জ়িকিউটিভ এমটেক কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। আইআইআইটি কল্যাণীর কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম সেলের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম মেধা) অ্যান্ড ডেটা সায়েন্স বিষয়ে পড়ানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৯:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কর্মরতদের জন্য উচ্চ স্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

এগ্‌জ়িকিউটিভ এমটেক কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। আইআইআইটি কল্যাণীর কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম সেলের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম মেধা) অ্যান্ড ডেটা সায়েন্স বিষয়ে পড়ানো হবে। আসন সংখ্যা ৩০টি। প্রতি সপ্তাহান্তে ক্লাস করানো হবে। অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রতিষ্ঠানের শিক্ষকেরা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞেরা কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স-এর মতো একাধিক বিষয়ের খুঁটিনাটি পড়াবেন। আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক হতে হবে। চাকরির অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৯ জুন। এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন