Admission 2026

প্রকৃতির পাঠ পড়াবে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, স্নাতকোত্তর স্তরের আবেদন প্রক্রিয়া শুরু শীঘ্রই

ফরেস্ট্রি, উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রমেন্ট ম্যানেজমেন্ট এবং সেলুলোজ় অ্যান্ড পেপার টেকনোলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি পড়ার সুযোগ মিলছে এই প্রতিষ্ঠানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১
ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট।

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট প্রকৃতি সংক্রান্ত নানা বিষয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে। শীঘ্রই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

Advertisement

ফরেস্ট্রি, উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রমেন্ট ম্যানেজমেন্ট এবং সেলুলোজ় অ্যান্ড পেপার টেকনোলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। সেলুলোজ় অ্যান্ড পেপার টেকনোলজি বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন ২৬ জন। বাকি বিষয়গুলিতে ৪৩ জন করে পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদনের জন্য বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। ব্যাচলের অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। কলকাতা-সহ ১২টি শহরে প্রবেশিকা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, তাদের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শীঘ্রই। আগ্রহী প্রার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে ফোন করেও এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন। আবেদনের শেষ দিন ৩১ মার্চ। প্রবেশিকা হবে ৩ মে।

Advertisement
আরও পড়ুন