রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় কর্মখালি। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গুয়াহাটি শাখার জন্য এই নিয়োগ বলে জানানো হয়েছে।
ফার্মাসিস্ট পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। প্রতি ঘণ্টায় ৪০০ টাকা হিসাবে বেতন দেওয়া হবে। সর্বোচ্চ পাঁচ ঘণ্টা কাজ করতে হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ফার্মাসিতে ডিপ্লোমা থাকা চাই। যদি ফার্মাসিতে ব্যাচেলর ডিগ্রি থাকে তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৯ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখা যেতে পারে।