WBCHSE Revised Result

উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর কি বদলাচ্ছে! কী ভাবে দেখা যাবে পিপিএস ও পিপিআর-এর ফল?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশ করা হয়েছে ফলাফল। সরাসরি শিক্ষা সংসদের তরফে দেওয়া ওয়েবসাইট থেকেই পড়ুয়ারা দেখতে পারবেন নম্বর বৃদ্ধি পেয়েছে, না কমেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৭:১২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ১৪ মে। প্রায় এক মাসের মধ্যে প্রকাশ করা হল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর)-এর ফল।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশ করা হয়েছে ফলাফল। সরাসরি শিক্ষা সংসদের তরফে দেওয়া ওয়েবসাইট থেকেই পড়ুয়ারা দেখতে পারবেন নম্বর বৃদ্ধি হয়েছে, না কমেছে, না একই রয়েছে।

কী ভাবে দেখা যাবে পিপিএস ও পিপিআর-এর ফল?

পড়ুয়াদের প্রথমে https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student এই ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকেই লগ-ইন করা যাবে।

সেখানে গিয়ে লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলেও ফলাফল দেখতে পাওয়া যাবে।

তবে, স্ক্রুটিনি বা রিভিউয়ের পর পরিবর্তিত বা সংশোধিত মার্কশিট ১২ মে থেকে ১৯ মে-র মধ্যে সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। শিক্ষা সংসদ নির্ধারিত আঞ্চলিক কার্যালয় থেকে স্কুল কর্তৃপক্ষ বা তাদের অনুমোদিত প্রতিনিধিরা নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই পুরনো মার্কশিট এবং শংসাপত্র জমা দিয়ে দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। পাশের হার ৯১.২৩ শতাংশ।

Advertisement
আরও পড়ুন