Admission in IGNOU 2026

ইগনু থেকে বিএড পড়ার সুযোগ, বৃদ্ধি হল আবেদনের সময়সীমা নার্সিং পড়ারও জন্যও আবেদন করা যাবে

স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরের নম্বরের গুরুত্বও দেওয়া হবে ভর্তির ক্ষেত্রে। শুধু বিএড-ই নয়, বৃদ্ধি হয়েছে নার্সিং কোর্সে ভর্তি হওয়ার আবেদনের মেয়াদও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:৫৯
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) থেকে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে আবেদন প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

মুক্ত এবং দূরশিক্ষার মাধ্যমে পড়ার সুযোগ থাকলেও প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া চাই। তা হলেই মেধার ভিত্তিতে সুযোগ মিলবে। এ ছাড়াও স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরের নম্বরের গুরুত্বও দেওয়া হবে ভর্তির ক্ষেত্রে। শুধু বিএড-ই নয়, বৃদ্ধি হয়েছে নার্সিং কোর্সে ভর্তি হওয়ার আবেদনের মেয়াদও। বিশ্ববিদ্যালয়ের তরফে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করানো হবে। কোর্সটি তিন বছরের। তবে পড়ুয়ারা ছ’বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ পাবেন। ইংরেজি মাধ্যমে পড়ানো হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ইগনুর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে ১০ মার্চের মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবনং শর্তাবলি জানতে ইগনুর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন