IGNOU Admit Card Released

ইগনু থেকে বিএড! আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে পাওয়া যাবে প্রবেশিকার অ্যাডমিট কার্ড

ইগনু-র তরফে জানানো হয়েছে, ২৯ মার্চ প্রবেশিকা হবে। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে শুধু মাত্র অনলাইনেই। অ্যাডমিট কার্ডের কাগজের নথি পরীক্ষাকেন্দ্রে রাখতে হবে পড়ুয়াদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৬:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু,) ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) কোর্সে ভর্তির প্রবেশিকার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ইগনু-র ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।

Advertisement

ইগনু-র তরফে জানানো হয়েছে, ২৯ মার্চ প্রবেশিকা হবে। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে শুধু মাত্র অনলাইনেই। অ্যাডমিট কার্ডের কাগজের নথি পরীক্ষাকেন্দ্রে রাখতে হবে পড়ুয়াদের।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

প্রথমে ইগনু-র ignou.ac.in ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যেতে হবে। সেখান থেকে বিএড-এর আডমিট কার্ড লেখা লিঙ্কে যেতে হবে। রেজিস্ট্রেশন নম্বর এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে। তা হলেই মিলবে অ্যাডমিট কার্ড।

মুক্ত এবং দূরশিক্ষার মাধ্যমে পড়ার সুযোগ থাকলেও প্রতিষ্ঠান আয়োজিত এই প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া চাই। তা হলেই মেধার ভিত্তিতে সুযোগ মিলবে। এ ছাড়াও স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরের নম্বরের গুরুত্বও দেওয়া হবে ভর্তির ক্ষেত্রে। শুধু বিএড-ই নয়, নার্সিং পড়ার প্রবেশিকার অ্যাডমিট কার্ডও প্রকাশ হয়েছে ইগনু-র ওয়েবসাইটে।

Advertisement
আরও পড়ুন