JNU Admission 2026

জেএনইউ-তে পড়বেন! এমবিএ-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে, কী ভাবে আবেদন করবেন?

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের জন্য আগ্রহীদের স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) ২০২৫-এ উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৭:২৯
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) দিচ্ছে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের জন্য আগ্রহীদের স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) ২০২৫-এ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীরা ক্যাট-এর প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতার নিরিখে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে। সেই পর্যায় উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ভর্তির আবেদনের জন্য ২,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে। তবে মহিলা, তৃতীয় লিঙ্গ, তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের ১,০০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। ভর্তি এবং অন্যান্য ফি বাবদ ১২ লক্ষ টাকা হিসাবে ধার্য করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন