kunika sadanand

‘স্ত্রী-সন্তান নিয়ে সুখে আছেন!’ কুমার শানুর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই কোন হুঁশিয়ারি অভিনেত্রী কুনিকার?

কুমার শানুর সঙ্গে ছয় বছরের সম্পর্ক ছিল কুনিকা। যদিও পরে সেই সম্পর্ক ভেঙে যায়। দ্বিতীয় বিয়ে করেন শানু। অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কুনিকাও। এ বার নতুন করে জল্পনা শুরু তাঁদের নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৮:৫৬
Kunika Sadanand warns legal action over her picture with him circulated social media

কুমার শানু এবং কুনিকা সদানন্দের এআই প্রণীত ছবি। ছবি: সমাজমাধ্যম থেকে নেওয়া।

কুমার শানুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা নিজেই জানিয়েছিলেন কুনিকা সদানন্দ। ‘বিগ বস্‌ ১৯’-এর ঘরেও এই সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন। যদিও বহু বছর পেরিয়ে গিয়েছে সেই ঘটনার পরে। কুমার শানুর সঙ্গে ছয় বছরের সম্পর্ক ছিল তাঁর। যদিও পরে সেই সম্পর্ক ভেঙে যায়। দ্বিতীয় বিয়ে করেন শানু, সন্তানের বাবা হন তিনি। কুনিকা তার পর অন্য সম্পর্কে জড়ান। তবু শানুর সঙ্গে যেন নাম জড়িয়ে যায় তাঁর। এ বার ফের কুনিকার সঙ্গে শানুর ছবি নিয়ে শুরু হল জল্পনা।

Advertisement

বর্তমানে সমাজমাধ্যমে কুনিকা ও শানুর একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রণীত ছবি ঘুরছে, যেখানে তাঁদের দু’জনকেই রংমিলান্তি পোশাকে দেখা যায়। সেই ছবিতে ঘনিষ্ঠ ভাবে পোজ় দিতে দেখা যায় তাঁদের। এই ছবি দেখে রেগে যান অভিনেত্রী। কুনিকা ক্ষিপ্ত হয়ে প্রশ্ন তোলেন, কী ভাবে লোকজন তাঁর ও শানুর ব্যক্তিগত জীবনকে এই ধরনের আলোচনায় টেনে আনতে পারে! নিজের এক্স হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, ‘‘আপনাদের লজ্জা হয় না? এই মানুষটি বিবাহিত। সুখে সংসার করছেন এবং তাঁর সন্তান আছে; তোমাদের এটাও জানা উচিত যে, আদালত তাঁকে ব্যক্তিগত অধিকার রক্ষার অনুমোদন দিয়েছে। পরবর্তীকালে ওঁর ছবি ব্যবহার করলে তোমরা সমস্যায় পড়বে। তাঁর বা আমার ব্যক্তিগত জীবনকে টেনে আনা বন্ধ করো। একজন ব্যক্তির অধিকারকে যথাযথ সম্মান দাও। আমি তোমার বিরুদ্ধে মানহানির অভিযোগ করব। ভালয় ভালয় এটা সরিয়ে ফেলো।’’

Advertisement
আরও পড়ুন