IGNOU Admission 2026

ইগনু থেকে ‘মুক্ত ও দূরশিক্ষা’ এবং অনলাইন কোর্স করার সুযোগ, বর্ধিত হল আবেদনের সময়সীমা

বিশ্ববিদ্যালয়ের তরফে নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৪:৪৪
IGNOU

ইগনু। ছবি: সংগৃহীত।

‘মুক্ত ও দূরশিক্ষা’ (ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং, ওডিএল) এবং অনলাইন কোর্সের জন্য ভর্তির সময়সীমা ফের বৃদ্ধি করল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। সম্প্রতি এ কথা ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, একাধিক বিষয়ে উচ্চশিক্ষার জন্য আগ্রহীরা এখনও অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে আগে ঘোষণা করা হয়েছিল, ১৫ মার্চ ওডিএল এবং অনলাইন কোর্সে ভর্তির আবেদনের শেষ দিন। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে ৩০ মার্চ করা হয়েছে। এ জন্য ইচ্ছুক ব্যক্তিদের http://ignouadmission.samarth.edu.in -এ গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের তরফে নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হবে। পড়ুয়ারা তথ্য সুরক্ষা, ডেয়ারি ফার্মিং, পরিবেশ, সুস্থায়ী উন্নয়নের মতো যুগোপযোগী বিষয় নিয়ে পড়তে পারবেন। পড়া যাবে ইতিহাস, অর্থনীতি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসনের (পাবলিক অ্যাডমিনিস্ট্রশন) মতো নানা বিষয়ও।

প্রতিটি কোর্সে ভর্তির জন্য রয়েছে যোগ্যতার পৃথক মাপকাঠি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Advertisement
আরও পড়ুন