IACS Recruitment 2026

গবেষক খুঁজছে যাদবপুরের আইএসিএস, রসায়নে উচ্চশিক্ষা থাকলে কী ভাবে মিলবে সুযোগ?

প্রতিষ্ঠানে ‘বায়োমিমেটিক ইনঅরগ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োইন্সাপায়ার্ড ক্যাটালিসিস’ প্রকল্পের কাজ হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:৫৯
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

বিজ্ঞানে উচ্চশিক্ষা থাকলে গবেষণাধর্মী কাজের সুযোগ মিলতে পারে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেস-এ (আইএসিএস)। স্বল্পমেয়াদের জন্য অস্থায়ী ভাবে প্রতিষ্ঠানে গবেষণার কাজ করা যাবে।

Advertisement

প্রতিষ্ঠানে ‘বায়োমিমেটিক ইনঅরগ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োইন্সাপায়ার্ড ক্যাটালিসিস’ প্রকল্পের কাজ হবে। প্রয়োজন রিসার্চ অ্যাসোসিয়েট-১। বিজ্ঞপ্তিতে শূন্যপদের উল্লেখ নেই। তাঁর কাজের মেয়াদ প্রথমে এক বছর। পরবর্তীকালে কর্মদক্ষতার উপর নির্ভর করে বাড়ানো হতে পারে মেয়াদ। রিসার্চ অ্যাসোসিয়েট-এর সাম্মানিক হবে আইএসিএস নির্ধারিত নিয়ম মেনেই।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের রসায়নে পিএইচডি থাকা জরুরি। প্রয়োজন সিন্থেটিক ইনঅরগ্যানিক কেমিস্ট্রি বিষয়ক জ্ঞানও। যোগ্যতার বাকি মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ২২ মার্চ আবেদনের শেষ দিন। এর পর শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা এবং অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন