IIEST Shibpur Recruitment 2026

অভিজ্ঞ অধ্যাপক প্রয়োজন শিবপুরের আইআইইএসটি-তে, কোন সেন্টারে আবেদন করা যাবে?

সাম্মানিক মাসে ৩০,০০০ টাকা। এ ছাড়া, অন্যান্য খাতেও মিলবে ভাতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:৩৫
IIEST Shibpur

আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এ (আইআইইএসটি) শিক্ষকতার সুযোগ। প্রতিষ্ঠানের একটি বিভাগে বিশেষ মর্যাদাপূর্ণ পদে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

প্রতিষ্ঠানের ‘চিরশ্রী সেন্টার ফর সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট’-এর জন্য এই নিয়োগ। আন্তঃবিভাগীয় এই কেন্দ্রে প্রয়োজন চেয়ার প্রফেসর। শূন্যপদ চারটি। প্রফেসরদের সংশ্লিষ্ট সেন্টারে সুস্থায়ী উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন সংক্রান্ত বিবিধ গবেষণাধর্মী কাজ করতে হবে। গবেষণার কাজের বাইরে সামগ্রিক ভাবে সেন্টারের নানা কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তাঁদের।

প্রাথমিক ভাবে অধ্যাপকদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। কর্মদক্ষতার বার্ষিক মূল্যায়নের মাধ্যমে বাড়তে বা কমতে পারে এই মেয়াদ। তাঁদের সাম্মানিক মাসে ৩০,০০০ টাকা। এ ছাড়া, অন্যান্য খাতেও মিলবে ভাতা। সংশ্লিষ্ট পদে আবেদনের শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

আগ্রহীরা জীবনপঞ্জি, কভার লেটার-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৭ মার্চ আবেদনের শেষ দিন। এর পর প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটির তরফে আয়োজিত ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন