Battle of Galwan

মুক্তির এক মাস আগে হঠাৎ বদলে গেল সলমনের ছবির নাম! কোনও বিতর্কের জন্য এমন সিদ্ধান্ত?

ক্ষতবিক্ষত মুখ। কপাল ফেটে নামছে রক্তের ধারা, রক্তচক্ষু। এমন বেশেই দেখা গিয়েছে সলমনকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৫:১৭
সলমনের ছবিতে বড় বদল!

সলমনের ছবিতে বড় বদল! ছবি: সংগৃহীত।

বড়সড় বদল সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর। ছবির ঝলক ইতিমধ্যেই সা়ড়া ফেলেছিল। তবে কটাক্ষের শিকারও হয়েছেন সলমন। এ সবের মধ্যেই হঠাৎ ছবির নামটাই বদলে গেল। ছবির নতুন নাম— ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। কিন্তু কেন?

Advertisement

সলমন নিজেই ঘোষণা করেছেন এই নাম বদলের কথা। সেই সঙ্গে নতুন একটি পোস্টারও প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। ক্ষতবিক্ষত মুখ। কপাল ফেটে নামছে রক্তের ধারা, রক্তচক্ষু। এমন বেশেই দেখা গিয়েছে সলমনকে।

ছবির পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই ঘটনা ধরা পড়বে ছবিতে। তবে এই ছবির আবেগ শুধুই যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। সেই কারণেই ছবির নামে পরিবর্তন আনা হয়েছে বলে শোনা যাচ্ছে।

এই ছবি শান্তি ও মানবিকতার বার্তা দিতে চায়, এমনও শোনা যাচ্ছে। ছবির নামের পরিবর্তনের নেপথ্যে এটিও নাকি একটি কারণ। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহকে। এ বছরের ১৭ এপ্রিল এই ছবি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রায় ১১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সলমন। হাড়ভাঙা খাটুনিও খেটেছেন। অন্য দিকে, এই ছবির জন্য চিত্রাঙ্গদা সিংহ নাকি পারিশ্রমিক পাচ্ছেন ২ কোটি টাকা। অভিনেতা অঙ্কুর ভাটিয়া পাচ্ছেন দেড় কোটি। অভিলাষ চৌধুরী পাচ্ছেন ৫০ লক্ষ টাকা এবং হীরা সোহেল পাচ্ছেন এক কোটি।

Advertisement
আরও পড়ুন