PG Admission in Cyber Security

সাইবার সুরক্ষায় এমটেক! সুযোগ আইআইটি ভুবনেশ্বরে, কারা ভর্তি হতে পারবেন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভুবনেশ্বরের তরফে সাইবার সুরক্ষা বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ দেওয়া হবে। মাস্টার অফ টেকনোলজি-এর (এমটেক) পঠনপাঠন অফলাইনের পাশাপাশি, অনলাইনেও চলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৫:১৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অনলাইন মাধ্যমে তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব সাইবার সুরক্ষা বিশেষজ্ঞের। বিশ্বজুড়ে এই পেশায় ৪ লক্ষেরও বেশি বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে। এ দেশে কর্মখালি রয়েছে ১ লক্ষেরও বেশি আসনে। তাই এই পেশায় কাজের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞানের পড়ুয়ারা জ্ঞান অর্জনে আগ্রহী হয়ে উঠছেন। সংশ্লিষ্ট বিষয় নিয়েই পঠনপাঠনের সুযোগ মিলবে আইআইটি প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানের তরফে অনলাইন মাধ্যমেও ক্লাস করানো হবে।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বরের তরফে সাইবার সুরক্ষা বিষয়ে ব্লেন্ডেড মোডে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) করানো হবে। দু’বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কোর্সটি সম্পূর্ণ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ ক্ষেত্রে তাঁরা তাঁদের পছন্দের কোর্স, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট নিজের সময় অনুযায়ী করতে পারবেন।

অনলাইনে নির্দিষ্ট সময়ে ক্লাস করানো হলেও পরীক্ষা দেওয়ার জন্য আইআইটি ভুবনেশ্বরের আসতে হবে পড়ুয়াদের। এ ক্ষেত্রে যাঁরা বিজ্ঞান কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে, তাঁদের অন্তত দু’বছর কোনও বহুজাতিক সংস্থায় তথ্যপ্রযুক্তি, টেলিকম, অটোমোটিভ সংক্রান্ত বিভাগে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহীদের অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুন। বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ২০ জুন। ২১ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এর পর ২৪ জুলাই থেকে ক্লাস শুরু হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন