CEED 2026 Result

ডিজ়াইন-এর স্নাতকোত্তর প্রবেশিকার ফলঘোষণা করল আইআইটি বম্বে, কী ভাবে দেখবেন?

সিড-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিভিন্ন আইআইটি-সহ নানা নামী প্রতিষ্ঠানে ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর আগামী এক বছর বৈধ বলা ধরা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৯:৩৬
IIT Bombay

আইআইটি বম্বে। ছবি: সংগৃহীত।

বুধবার টেকনোলজিক্যাল ডিজ়াইন-এর স্নাতকোত্তরের প্রবেশিকার (সিড) ফলাফল ঘোষণা করল আইআইটি বম্বে। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হল প্রবেশিকার ফলাফল। তবে প্রকাশ করা হয়নি স্কোরকার্ড।

Advertisement

গত ১৮ জানুয়ারি আইআইটি বম্বে-র তরফে দেশ জুড়ে কমন এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন ফর ডিজ়াইনিং (সিড)-এর আয়োজন করা হয়। পরীক্ষা শেষের প্রায় এক মাসেরও বেশি সময় পর প্রকাশ হয়েছে ফলাফল। তবে পরীক্ষার্থীদের মার্কশিট প্রকাশিত হবে ১০ মার্চ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে। সিড-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমেই বিভিন্ন আইআইটি ছাড়াও অন্য নামী প্রতিষ্ঠানে ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর আগামী এক বছর পর্যন্ত বৈধ বলা ধরা হবে।

কী ভাবে ফল দেখবেন?

১। পরীক্ষার্থীদের ceed.iitb.ac.in-এ ওয়েবসাইটে যেতে হবে।

২। হোমপেজ থেকে ‘সিড ২০২৬ রেজ়াল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। এর পর নিজেদের ই-মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

৪। পরীক্ষার্থীরা চাইলে এই ফলাফল ডাউনলোড করে রাখতে পারবেন।

Advertisement
আরও পড়ুন