Python for AI

পাইথন প্রোগ্রামিং-এর প্রশিক্ষণ! একাদশ ও দ্বাদশ পড়ুয়াদের সুযোগ দেবে আইআইটি প্রতিষ্ঠান

কৃত্রিম মেধা, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং নিয়ে পড়াশোনা বা কাজ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়-এর জ্ঞান থাকা আবশ্যক। সেই জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১১:০৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়-এর জ্ঞান থাকলে কৃত্রিম মেধা কিংবা মেশিন লার্নিং-এর মতো প্রযুক্তি নিয়ে কাজ করা সহজ হয়ে যায়। ওই বিশেষ যান্ত্রিক ভাষার খুঁটিনাটি শেখার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর। একই সঙ্গে ওই ভাষার প্রয়োগ কী ভাবে কোন ক্ষেত্রে করা যায়, তা-ও হাতে কলমে শেখানো হবে।

Advertisement

কারা শিখতে পারবেন?

পাইথন প্রোগ্রামিং-এর খুঁটিনাটি শেখার সুযোগ যেমন পাবেন কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পাঠরতেরা, তেমনই সুযোগ দেওয়া হবে একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদেরও। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে যাঁরা গবেষণা বা শিক্ষকতা করছেন, তাঁরাও যোগ দিতে পারবেন।

কী কী শেখানো হবে?

পাইথনের সাহায্যে বিভিন্ন ধরনের ডেটাসেট-এর ক্ষেত্রে আলাদা আলাদা প্যাকেজ ব্যবহার করে কাজ করতে হয়। পড়ুয়াদের নাম্পি, পান্ডাস, কেরাস-এর মতো প্যাকেজগুলি কী ভাবে ব্যবহার করতে হবে, তা শেখানো হবে। এ ছাড়াও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় কী ভাবে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং-এর কাজে সাহায্য করে; অ্যালগরিদম-এর কাজে ওই ভাষার প্রয়োগ কী ভাবে করা হয়ে থাকে— এই বিষয়টিও শেখাবেন আইআইটি, কানপুরের বিশেষজ্ঞেরা।

তবে, আগ্রহীদের ক্লাস করার জন্য ক্যাম্পাসে আসতে হবে না। অনলাইন মাধ্যমেই ক্লাস চলবে। ক্লাস ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত নেওয়া হবে। ক্লাস শেষে পড়ুয়াদের চাকরির ইন্টারভিউয়ের জন্য আলাদা করে প্রস্তুতি নিতেও সাহায্য করা হবে। আগ্রহীদের অনলাইনে ৩১ মার্চ-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন