IIT Kharagpur Recruitment 2025

আইআইটি খড়্গপুরে গবেষক নিয়োগ, অর্থ জোগাবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।

গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। এতে অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, তার নাম— ‘এক্সপেরিমেন্টাল অ্যান্ড নিউম্যারিক্যাল ইনভেস্টিগেশনস অন পোর স্কেল মাল্টিফেজ় ফ্লোজ় ইউজ়িং রিজ়ারভয়্যার অন এ চিপ ফর ইম্প্রুভড অয়েল রিকভারি’। প্রকল্পটিতে অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (পূর্বতন সার্ব)।

নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

আবেদনকারীদের মেকানিক্যাল/ এরোস্পেস/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক-এ ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য নেই। আগামী ১৭ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন